Paris Olympics 2024: মনিকা বাত্রা অলিম্পিক টিটি সিঙ্গলসের প্রি কোয়ার্টারে, কোন কীর্তিতে ইতিহাস?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের আশা উজ্জ্বল করছেন মনিকা বাত্রা। দেশের প্রাক্তন ১ নম্বর টিটি তারকা পৌঁছে গেলেন সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে।

তিনি রাউন্ড অব ৩২-র ম্যাচে হারিয়ে দিলেন ফ্রান্সের পৃথিকা পাভাদেকে। খেলার ফল ৪-০। দেশের এক নম্বর প্যাডলার সৃজা আকুলার রাউন্ড অব ৩২-এর ম্যাচ রয়েছে বুধবার।

Paris Olympics 2024

মনিকা এদিন জয় ছিনিয়ে নিলেন ৩৭ মিনিটে। ১৯ বছরের পৃথিকাকে তিনি হারালেন ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭ গেমে। শেষ আটে ওঠার লড়াইয়ে মনিকার প্রতিপক্ষ হবেন হংকংয়ের ঝু চেংজু ও জাপানের মিউ হিরানোর মধ্যে দ্বৈরথের বিজয়ী।

প্রথম গেমে তুল্যমূল্য লড়াই চলে। কেউ কাউকে আধিপত্য বিস্তার করতে দিচ্ছিলেন না। স্নায়ুর চাপ সামলে অবশ্য শেষ হাসি মনিকাই হাসেন। গেম পয়েন্টে দাঁড়িয়ে দুরন্ত ফোরহ্যান্ডে জয় নিশ্চিত করেন। প্রতিপক্ষকে চাপে রাখতে আগ্রাসী মেজাজের পাশাপাশি রক্ষণাত্মক কৌশলও দারুণভাবে নেন মনিকা।

দ্বিতীয় গেমেও জোরদার লড়াই হয়। একটা সময় ফল ছিল ৫-৫। যদিও এরপর টানা চার পয়েন্ট নিশ্চিত করে এগিয়ে যান মনিকা। শেষ অবধি ১১-৬ ব্যবধানে জিতে নেন এই গেমটি। তৃতীয় গেমে ০-৩-এ পিছিয়ে পড়ে টাইমআউট নেন পাভাদে। তবে এরপরও মনিকার আরও পাঁচ পয়েন্ট নিশ্চিত করা ঠেকাতে পারেননি।

তবে এরপর কামব্যাক করে চারবার গেম পয়েন্ট সেভ করেন পৃথিকা। মরিয়া লড়াই চালালেও শেষরক্ষা হয়নি। তাঁর ব্যাকহ্যান্ড এররের ফলে পঞ্চম গেম পয়েন্ট নিশ্চিত করে ফেলেন মনিকা। চতুর্থ গেমে মনিকা আধিপত্য বজায় রেখে জিতে নেন ১১-৭ ব্যবধানে। মনিকা এবারের অলিম্পিক্সে অষ্টাদশ বাছাই, হারালেন দ্বাদশ বাছাই পৃথিকাকে।

মনিকার কাছে যে পৃথিকা পাভাদে হারলেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বাবা-মা দুজনেই পুদুচেরির। তাঁরা ফ্রান্সে চলে যান ২০০৩ সালে। মনিকা টোকিও অলিম্পিক্সে দেশের প্রথম মহিলা প্যাডলার হিসেবে রাউন্ড অব ৩২-এ পৌঁছেছিলেন। এবার ভারতের প্রথম মহিলা প্যাডলার হিসেবে তিনি জায়গা করে নিলেন শেষ ষোলোয়।

মনিকা এই মুহূর্তে বিশ্বের ২৮ নম্বর প্লেয়ার। তাঁর চেয়ে ১০ ধাপ উপরে রয়েছেন পৃথিকা। তাঁর বিরুদ্ধে এই জয় নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। উল্লেখ্য, মনিকা যেমন টোকিও অলিম্পিক্সে টিটি সিঙ্গলসে রাউন্ড অব ৩২-এ পৌঁছেছিলেন, তেমনই অচন্ত শরৎ কমলও পুরুষদের সিঙ্গলসে খেলেছিলেন রাউন্ড অব ৩২ পর্বের ম্য়াচ।

সৃজা আকুলা অলিম্পিক্সের সিঙ্গলসে ষোড়শ বাছাই। রাউন্ড অব ৩২-এ তাঁর খেলা রয়েছে ৩১তম বাছাই সিঙ্গাপুরের জিয়ান জেংয়ের বিরুদ্ধে। এই ম্যাচটি হবে বুধবার ভারতীয় সময় বেলা আড়াইটে থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+