Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024 Live Updates: অবিনাশ সাবলে ফাইনালে, শ্যুটিং-ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় অধরাই ভারতের

সোমবার অলিম্পিক্সের দশম দিন। আজ মূলত ফোকাসে থাকবেন লক্ষ্য সেন। রবিবার সেমিফাইনালের ম্যাচে হারতে হলেও ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে ভারতীয় শাটলারের সামনে, ব্রোঞ্জ জয়ের ম্যাচে লক্ষ্য সেনের প্রতিপক্ষ লি জি জিয়া।মহিলাদের টেবল টেনিসে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল।
অ্যাথলেটিক্সে ইতিপূর্বে একাধিক ইভেন্টে ব্যর্থ হয়েছে ভারত। সোমবার মহিলাদের ৪০০ মিটারে ট্র্যাকে নামবেন ভারতের কিরণ পাহাল। পুরুষ বিভাগের ৩০০০ মিটার স্টিপলচেজে নামবেন অবিনাশ মুকুন্দ সাবলে। ডিঙি নবম রেস, স্কিট সহ একাধিক ইভেন্টে প্রতিনিধিত্ব করবেন ভারতীয়রা। সোমবারের অলিম্পিক্সের যাবতীয় আপডেট ও তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Olympics

Aug 05, 2024, 11:05 pm IST

অবিনাশ সাবলে ফাইনালে

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন ভারতের অবিনাশ সাবলে। রাউন্ড ১ হিট ২-তে সাবলে পঞ্চম স্থান দখল করে ফাইনালে গেলেন। তাঁর সময় ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড।
Aug 05, 2024, 8:48 pm IST

সোনা জিতলেন আক্সেলসেন

পুরুষদের ব্যাডমিন্টনে সোনার পদক জিতলেন ডেনমার্কের ভিক্টর আক্সেলসেন।
Aug 05, 2024, 8:24 pm IST

হারলেন নিশা

মহিলাদের কুস্তিতে(৬৮ কেজি) কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে এগিয়ে থেকেও ৮-১০ ফলে হারলেন ভারতের নিশা দাহিয়া। ম্যাচের মধ্যে চোট পান নিশা।
Aug 05, 2024, 8:13 pm IST

কুস্তিতে শুরু কোয়ার্টার ফাইনাল

মহিলাদের কুস্তিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেমেছেন ভারতের নিশা দাহিয়া। ৬-১ ফলে এগিয়ে আছেন নিশা।
Aug 05, 2024, 7:33 pm IST

ভারতের আবেদন খারিজ

হকি ইন্ডিয়ার আবেদন খারিজ। কোয়ার্টার ফাইনা‌ল ম্যাচে লাল কার্ড দেখায় নির্বাসনের শাস্তি বহাল থাকছে অমিত রুইদাসের। ফলে জার্মানির বিরুদ্ধে খেলতে পারবেন না অমিত।
Aug 05, 2024, 7:15 pm IST

কুস্তিতে ভালো শুরু

কুস্তিতে ৬৮ কেজি বিভাগে ৬-৪ ফলে জিতে কোয়ার্টার ফাইনালে ভারতের নিশা দাহিয়া।
Aug 05, 2024, 7:13 pm IST

লক্ষ্য সেনের স্বপ্নভঙ্গ

প্যারিস অ‌লিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থাকল লক্ষ্য সেনের। ব্রোঞ্জ জয়ের ম্যাচে হারলেন লক্ষ্য।
Aug 05, 2024, 6:53 pm IST

ব্রোঞ্জ হাতছাড়া ভারতের

চিনের কাছে ৪৩-৪৪ পয়েন্টে হেরে শ্যুটিংয়ে স্কিটের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ হাতছাড়া হল ভারতের। চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।
Aug 05, 2024, 6:48 pm IST

এগিয়ে চিন

শ্যুটিংয়ে স্কিটের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জয়ের ম্যাচে পঞ্চম সিরিজের পর ভারতের থেকে এগিয়ে চিন।
Aug 05, 2024, 6:47 pm IST

হারলেন লক্ষ্য

ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয়ের ম্যাচে লক্ষ্য সেন বনাম লি জি জিয়ার ম্যাচের ফল ১-১। দ্বিতীয় গেমে ১৬-২১ ফলে হারলেন লক্ষ্য। প্রথম গেমে জিতেছিলেন ভারতীয় শাটলার।
Aug 05, 2024, 6:41 pm IST

শুরু হয়েছে ব্রোঞ্জ জয়ের ম্যাচ

শ্যুটিংয়ে স্কিটের মিক্সড ইভেন্টে ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকা নেমেছেন ব্রোঞ্জ জয়ের ম্যাচে চিনের বিরুদ্ধে।
Aug 05, 2024, 6:39 pm IST

টান টান লড়াই

দ্বিতীয় গেমে লি জি জিয়া এবং লক্ষ্য সেনের মধ্যে চলছে টান টান লড়াই।
Aug 05, 2024, 6:27 pm IST

এগিয়ে গেলেন লক্ষ্য

ব্যাডমিন্টনের ব্রোঞ্জ জয়ের ম্যাচে লি জি জিয়ার বিরুদ্ধে প্রথম গেমে ২১-১৩ ফলে জিতে এগিয়ে গেলেন লক্ষ্য সেন।
Aug 05, 2024, 6:02 pm IST

নামছেন লক্ষ্য সেন

ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয়ের ম্যাচে লক্ষ্য সেন নামছেন লি জি জিয়ার বিরুদ্ধে।
Aug 05, 2024, 5:05 pm IST

ব্রোঞ্জ জয়ের সুযোগ

শ্যুটিংয়ে স্কিটের মিক্সড ইভেন্টে ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকার সামনে ব্রোঞ্জ জয়ের সুযোগ। যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ হওয়ায় ব্রোঞ্জ জয়ের ম্যাচে খেলতে নামবেন ভারতীয় জুটি।
Aug 05, 2024, 4:14 pm IST

কোয়ার্টার ফাইনালে ভারত

টেবল টেনিসে মহিলাদের দলগত ইভেন্টে রোমানিয়ার বিরুদ্ধে ভারত ৩-২ ফলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল।
Aug 05, 2024, 4:11 pm IST

সপ্তম স্থানে কিরণ

অ্যাথলেটিক্সের মহিলাদের ৪০০ মিটারের প্রথম রাউন্ডে কিরণ পাহাল হিটে(৫) সপ্তম স্থান পেলেন। ফলে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন।
Aug 05, 2024, 3:45 pm IST

সমতা ফেরাল রোমানিয়া

টেবল টেনিসে মহিলাদের দলগত ইভেন্টে জোর লড়াই ভারত এবং রোমানিয়ার। চার ম্যাচ শেষে ফলাফল ২-২। পর পর দুই ম্যাচ জিতে সমতা ফেরাল রোমানিয়া।
Aug 05, 2024, 3:13 pm IST

জয়ে ফিরল রোমানিয়া

টেবল টেনিসের দলগত ইভেন্টে তৃতীয় ম্যাচে জয়ে ফিরল রোমানিয়া। তিন ম্যাচ শেষে ২-১ ফলে এগিয়ে ভারত।
Aug 05, 2024, 2:33 pm IST

লিড বাড়ছে ভারতের

রোমানিয়ার বিরুদ্ধে টেবল টেনিসের দলগত ইভেন্টে ২-০ ফলে এগিয়ে আছে ভারত। দ্বিতীয় ম্যাচে ভারতকে জয় এনে দিলেন মনিকা বাত্রা।১১-৫, ১১-৭, ১১-৭ ব্যবধানে মনিকা জিতলেন।
Aug 05, 2024, 2:17 pm IST

দ্বিতীয় স্থানে ভারত

প্রথম রাউন্ড শেষে স্কিটে মিক্সড টিম কোয়ালিফিকেশনে ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং ২ নম্বরে আছে‌ন।
Aug 05, 2024, 2:08 pm IST

শুরু দ্বিতীয় ম্যাচ

রোমানিয়ার বিরুদ্ধে টেবল টেনিসের দলগত ইভেন্টে শুরু দ্বিতীয় ম্যাচ। এবার নামলেন মনিকা বাত্রা।
Aug 05, 2024, 2:05 pm IST

লিড পেল ভারত

রোমানিয়ার বিরুদ্ধে টেবল টেনিসের দলগত ইভেন্টে প্রথমেই ১-০-তে লিড পেল ভারত। প্রথম খেলায় ৩-০ ফলে জিতল ভরাত।
Aug 05, 2024, 1:56 pm IST

এগিয়ে ভারত

রোমানিয়ার বিরুদ্ধে টেবল টেনিসের দলগত ইভেন্টে খেলতে নেমেছে ভারত। প্রথম গেমে ২-০ ফলে এগিয়ে আছে ভারত।
Aug 05, 2024, 1:35 pm IST

শুরু হচ্ছে টেবল টেনিস

টেবল টেনিসে মহিলাদের দলগত রাউন্ডে রোমানিয়ার বিরুদ্ধে নামছে ভারত। ভারতীয় দলে আছেন মনিকা, শ্রীজা, অর্চনা।
Aug 05, 2024, 1:21 pm IST

প্রথম সেট শেষ

প্রথম সেট শেষে স্কিটে মিক্সড টিম কোয়ালিফিকেশনে ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকা ১৩ নম্বরে আছেন।
Aug 05, 2024, 12:42 pm IST

শুরুতেই নজরে শ্যুটিং

সোমবার দিনের শুরুতেই নজরে শ্যুটিং ইভেন্ট। স্কিটে মিক্সড টিম কোয়ালিফিকেশনে নামছেন মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকা।
Aug 05, 2024, 12:33 pm IST

কুস্তিতে অভিযান শুরু

সোমবার কুস্তিতে অভিযান শুরু করছে ভারত। কুস্তি থেকে রয়েছে পদকের বিরাট প্রত্যাশা। মহিলাদের ৬৮ কেজিতে নামবেন নিশা দাহিয়া।
Aug 05, 2024, 11:00 am IST

পরের অলিম্পিক্সেও খেলতে চান জকোভিচ

প্যারিস অ‌লিম্পিক্সে সোনার স্বপ্নপূরণ হয়েছে জকোভিচের। ফাইনালে আলকারাজকে হারিয়ে সোনা জিতেছেন জকোভিচ। চার বছর পর ২০২৮ অলিম্পিক্সেও খেলার লক্ষ্য রয়েছে জকোভিচের।
Aug 05, 2024, 9:43 am IST

সোনা জিতলেন নোয়া লাইলস

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ১০০ মিটারে সোনা জিতলেন আমেরিকার নোয়া লাইলস। সময় নিলেন ৯.৭৯ সেকেন্ড।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+