Paris Olympics 2024: আক্সেলসেন বনাম সেন! লক্ষ্যর সেমিফাইনাল দ্বৈরথ কতটা কঠিন?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টনে ভারতের একমাত্রা পদকের আশা বাঁচিয়ে রেখেছেন লক্ষ্য সেন। কাল তিনি নামবেন সেমিফাইনালে।

প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। তবে লক্ষ্য যে ফর্মে রয়েছেন, বিশেষ করে গতকাল যেভাবে কামব্যাক করেছেন, তাতে পদক লাভের সম্ভাবনা রয়েছে।

Paris Olympics 2024

দ্বাদশ বাছাই চৌ তিয়েন চিনের বিরুদ্ধে গতকাল প্রথম গেমে হেরে গিয়েছিলেন। চলতি অলিম্পিক্সে এটিই লক্ষ্যর প্রথম কোনও গেম খোয়ানো। যদিও হাড্ডাহাড্ডি দ্বিতীয় গেমে তিনি ঘুরে দাঁড়ান। তৃতীয় গেম জিতেছেন দাপট নিয়েই।

সেমিফাইনালে লক্ষ্যকে খেলতে হবে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে। ভিক্টর আক্সেলসেনের বিরুদ্ধে তিনি শুধু খেলেননি, থমাস কাপের দল থেকে বাদ পড়ার পর বিশ্বের প্রাক্তন ১ নম্বরের সঙ্গে তিনি দুবাইয়ে অনুশীলন করেছেন, শিখেছেনও অনেক কিছু।

লক্ষ্য সেনের কোচ বিমল কুমার বলেছেন, লক্ষ্য ফিরে আসার পর বিশেষভাবে উল্লেখ করেছিলেন আক্সেলসেনের পেশাদারি অ্যাপ্রোচের কথা। কতটা নিবিড় অনুশীলন করেন। ট্রেনিংয়ে কতটা ফোকাস থাকেন। আর এই বিষয়গুলি দেখে, শিখে নিজেকে উন্নত করেছেন লক্ষ্য।

লক্ষ্য বলেছেন, আসল পরীক্ষা শুরু হচ্ছে সেমিফাইনাল থেকেই। ঠিকই বলেছেন। কেন না, আক্সেলসেন এবারের অলিম্পিক্সে এখনও কোনও গেম হারেননি। তাঁকে হারালে লক্ষ্য সোনা জয়ের লড়াইয়ে যে ফেভারিট থাকবেন তা বলার অপেক্ষা রাখে না।

যদি সেমিফাইনালে লক্ষ্য হেরেও যান তাহলে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকবে। কিন্তু লক্ষ্যর লক্ষ্য সোনাই। এবারের অলিম্পিক্সে লক্ষ্যর বিরুদ্ধে সবচেয়ে বেশি কোনও গেমে যে প্রতিপক্ষ পেয়েছেন তিনি হলেন লোহ কিন ইউ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় গেমে তিনি হারেন ১৭-২১-এ।

আক্সেলসেন ও সেনের মধ্যে ৮টি সিঙ্গলস ম্যাচ হয়েছে। তার মধ্যে সাতটিতেই হেরে গিয়েছেন লক্ষ্য। বর্তমানে বিশ্বের ২ নম্বর আক্সেলসেনের বিরুদ্ধে লক্ষ্যর একমাত্র জয়টি এসেছিল ২০২২ সালে জার্মান ওপেন সেমিফাইনালে। লক্ষ্য জেতেন ২১-১৩, ১২-২১, ২২-২০-তে।

ড্যানিশ তারকা আক্সেলসেনের সঙ্গে চলতি বছর সর্বশেষ সাক্ষাৎ হয়েছে সিঙ্গাপুর ওপেনে। সেটিও হয়েছিল তিন গেমের লড়াই। আক্সেলসেন রাউন্ড অব ৩২-এর সেই দ্বৈরথ জেতেন ২১-১৩, ১৬-২১, ২১-১৩ ব্যবধানে। কাল বেলা ১২টা নাগাদ লক্ষ্য বনাম আক্সেলসেন দ্বৈরথ শুরু হওয়ার কথা। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন কুনলাভুত ভিটিদসর্ন ও জিয়া জি লি। ম্যাচের সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ ওয়ান ও টু চ্যানেল এূং জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+