Paris Olympics 2024: পদকের লক্ষ্যে পুরোপুরি ফোকাস লক্ষ্য সেন, সেমিতে উঠে জানালেন ‘কঠিন পরীক্ষা শুরু’
প্যারিস অলিম্পিক্সের পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন-চেনকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন তরুণ ভারতীয় শাটলার লক্ষ্য সেন। সেইসঙ্গে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে তৈরি করেছেন ইতিহাস। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সিঙ্গলসের শেষ চারে জায়গা করে নিয়েছেন লক্ষ্য সেন। ঐতিহাসিক পদক জেতার জন্য আরও একটি ম্যাচ জিততে হবে লক্ষ্যকে।
প্যারিস অলিম্পিক্সে যে কয়েকজন ক্রীড়াবিদের উপর দেশবাসী পদকের প্রত্যাশা সবথেকে বেশি ছিল তার মধ্যে অন্যতম লক্ষ্য সেন। বিগত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে আছেন ভারতীয় এই শাটলার। অলিম্পিক্সের মঞ্চেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। কোয়ার্টার ফাইনালের কঠিন ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর লক্ষ্য সেন জানিয়েছেন যে তিনি তার ঐতিহাসিক কৃতিত্বের জন্য উচ্ছ্বসিত, তবে তিনি উল্লেখ করেছেন যে তাঁর জন্য আসল পরীক্ষা এখন শুরু হচ্ছে এবং তিনি তাঁর ১০০% দেওয়ার চেষ্টা করবেন।

কঠিন ম্যাচে লক্ষ্যের জয়ের নেপথ্যে বড় ভূমিকা নেন প্রকাশ পাড়ুকোন। ডাগ আউট থেকে বার বার গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে থাকেন লক্ষ্যকে। কখনও বলেন, "ওকে সমস্যায় ফেলো। চিন্তা কোরো না।" দ্বিতীয় গেমের আগে লক্ষ্যকে পুরোপুরি শান্ত রাখেন। গেম চলাকালীন প্রকাশ স্যারকে বলতে শোনা যায়, "জাজমেন্ট করো। বাইরে যাবেই। শান্ত থাকো। তাড়াহুড়ো কোরো না।"
এইচএস প্রণয়কে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন লক্ষ্য। ভারতীয় শাটলার তৈরি করলেন ইতিহাস৷ চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন-চেনকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গিয়েছেন ভারতীয় শাটলার৷ প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সে পদকের দিকে আরও একধাপ এগিয়ে দাবিদার হলেন তিনি৷
রবিবার সেমিফাইনালে খেলবেন লক্ষ্য সেন। কার বিরুদ্ধে খেলবেন, তা এখনও নির্ধারিত হয়নি। ভিক্টর অ্যাক্সেলসেন এবং লো কি ইউয়ের মধ্যে যে জিতবেন, তাঁর বিরুদ্ধে খেলবেন লক্ষ্য।












Click it and Unblock the Notifications