Paris Olympics 2024: সাত্ত্বিক-চিরাগ সোনা জয়ের দাবিদার, প্রণয় ও লক্ষ্য ডার্ক হর্স! কারণ বিশ্লেষণে কাশ্যপ

Paris Olympics 2024: সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি প্যারিস অলিম্পিক্স থেকে সোনা জিতেও ফিরতে পারে। আশাবাদী প্রাক্তন ভারতীয় শাটলার পি কাশ্যপ।

ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে কাশ্যপ এইচএস প্রণয় ও লক্ষ্য সেনের পদক জয়ের সম্ভবনা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেননি। তবে দুজনকেই তিনি রাখলেন ডার্ক হর্স হিসেবে।

Paris Olympics 2024 -

২০২১ সালে টোকিও অলিম্পিক্সে সাত্ত্বিক-চিরাগ জুটি ছিল ডার্ক হর্স। প্রথমবার অলিম্পিক্সে নেমেই তাঁরা জিতেছিলেন লি ইয়াং ও ওয়ান চি-লিনের বিরুদ্ধে, যে জুটি শেষ অবধি সোনা জেতে। তবে দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচে জিতলেও কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি সাত্ত্বিক ও চিরাগ।

সেই ধাক্কা কাটিয়ে উঠতে মাসখানেক সময় লেগেছিল জুটির। তবে এখন এই জুটি আরও জোরদার। সমর্থকরা ভালোবেসে এই জুটিকে স্যাটচি বলে ডাকেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, এশিয়ান গেমসে সোনা, এশীয় চ্যাম্পিয়নশিপ খেতাব, বিশ্বের ১ নম্বরে পৌঁছনো-র মতো কীর্তি গড়ে ফের তাঁরা অলিম্পিক্সের আসরে।

ভারতকে বছর দুই আগে টমাস কাপ জেতাতেও বড় ভূমিকা ছিল এই জুটির। বর্তমানে এই জুটি বিশ্বের তিন নম্বর। পারুপল্লী কাশ্যপের কথায়, এই জুটি এবার সোনা জেতার দাবিদার এবং তা বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের সাফল্যের ভিত্তিতেই।

উল্লেখ্য, সাত্ত্বিক-চিরাগ জুটি রয়েছে গ্রুপ সি-তে। সেখানে তাঁদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ফজর আলফিয়ান-মহম্মদ রিয়ান আর্দিনাতো জুটি, যা বিশ্বের সাত নম্বর। যদিও সোনা জয়ের পথে ভারতীয় জুটির সবচেয়ে বড় বাধা হিসেবে কাশ্যপ বেছে নিচ্ছেন বিশ্বের ১ নম্বর লিয়াং ওয়েইকেং-ওয়াং চ্যাং জুটি এবং চতুর্থ বাছাই দক্ষিণ কোরিয়ার কাং মিন-হিউক-সেও সিয়াং জে জুটি।

কাশ্যপ বলেন, টমাস কাপে যে চিনা জুটির কাছে সাত্ত্বিকরা হেরেছিলেন সেই জুটিই অলিম্পিক্সে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। এই জুটির কাছে শেষ ২টি সাক্ষাতে সাত্ত্বিক-চিরাগ জুটিকে হারতে হয়েছে। কোরিয়ানরাও কঠিন প্রতিপক্ষ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারলেও সেই জুটিতে সাত্ত্বিকরা অন্য একটি টুর্নামেন্টে অবশ্য হারিয়েছেন। তবে সাত্ত্বিক-চিরাগ জুটিকেও সমীহ করবেন ওই প্লেয়াররা।

লন্ডন অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন কাশ্যপ। ২০১৬ সালে সেই কীর্তি স্পর্শ করেন কিদাম্বি শ্রীকান্ত। ২০০৪ সালের পর এই প্রথম পুরুষদের সিঙ্গলসে ভারতের দুই শাটলার রয়েছেন। এইচএস প্রণয় ও লক্ষ্য সেনকে ডার্ক হর্স ধরছেন কাশ্যপ।

কাশ্যপের কথায়, লক্ষ্য অল ইংল্যান্ড ফাইনাল খেলেছেন। অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বেও কঠিন বাধা পেরিয়েছেন। কয়েকটি ক্ষেত্রে প্রথম রাউন্ডে হেরে সমস্যায় পড়েন। তবে যেভাবে ফরাসি ওপেন ও অল ইংল্যান্ডের সেমিফাইনালে পৌঁছে অলিম্পিক্সের টিকিট আদায় করেছেন, বিশ্বের নামী তারকাদের বিরুদ্ধে দারুণ লড়াই দিয়েছেন, তাতে তাঁর দক্ষতা প্রশংসনীয়।

চাপের মুখে যেভাবে টমাস কাপ, এশিয়ান গেমসে ম্যাচ জিতেছেন তাতে লক্ষ্যকে বড় ম্যাচের প্লেয়ার বলে চিহ্নিত করতে সংশয় নেই কাশ্যপের। প্রণয় সম্পর্কে তিনি বলেন, প্রণয় অনেকগুলি সুপার সিরিজ জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন ভিক্টর আক্সেলসেনকে হারিয়ে। এশিয়াম গেমসে লি জি জিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও পদক জিতেছেন। লক্ষ্যর মতো প্রণয়ও কঠিন পরিস্থিতিকে জয় করে এসেছেন।

কাশ্যপ বলেছেন, লক্ষ্য ও প্রণয় দুজনেই টমাস কাপ-জয়ী দলের সদস্য। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাঁরা যা কিছু করে দেখাতে পারেন। সে কারণেই তাঁদের ডার্ক হর্স ধরছি। আমি দুজনকে ফেভারিট ধরছি না। তবে তাঁরা অঘটন ঘটিয়ে দিতেই পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+