Paris Olympics 2024: প্যারিসে সবচেয়ে বেশি ক্রীড়াবিদ পাঠাচ্ছে কোন রাজ্য? প্রথম পাঁচে কারা?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে শেফ দ্য মিশন গগন নারাংয়ের সঙ্গে গেমস ভিলেজে পৌঁছে গিয়েছেন ভারতের তিরন্দাজ দল এবং রোয়াররা। গেমস উদ্বোধন ২৬ জুলাই।

টোকিও অলিম্পিক্সের থেকে সামান্য কম সংখ্যক প্রতিযোগী এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন। শেষ মুহূর্তে বাদ গিয়েছে শাটপাটার আভা খাটুয়ার নাম।

Paris Olympics 2024

টোকিও অলিম্পিক্সে ভারতের ১২১ জন ক্রীড়াবিদ ব্যক্তিগত ও দলগত ইভেন্টে অংশ নিয়েছিলেন। এবার সেই সংখ্যাটা কমে হয়েছে ১১৭। ভারতের মহিলা হকি দল এবারের অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারেনি। যদিও টোকিও অলিম্পিক্সে সাতটি পদক জয়ের রেকর্ড এবার ভাঙার প্রত্যাশা রয়েছে।

১৬টি ক্রীড়াক্ষেত্রে পদকের লক্ষ্যে নামবেন ১১৭ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ২৪ জন হরিয়ানার। এরপর ১৯ জন রয়েছেন পাঞ্জাব থেকে। তামিলনাড়ুর ১৩ জন, কর্নাটক ও উত্তরপ্রদেশ থেকে ৭ জন করে এবং কেরলের ৬ জন রয়েছেন।

মহারাষ্ট্রের ৫, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা ও উত্তরাখণ্ডের ৪ জন করে রয়েছেন। কলকাতার ছেয়ে অনুশ আগরওয়ালা নামবেন ইক্যুয়েস্ট্রিয়ানে। আভা খাটুয়ার নাম বাদ পড়েছে। তিরন্দাজিতে বাংলার বধূ দীপিকা কুমারী কিংবা কলকাতার অঙ্কিতা ভকত অলিম্পিক্সে নামবেন, তবে তাঁরা পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেন না।

মধ্যপ্রদেশ, মণিপুর, ওডিশা, রাজস্থান, গুজরাত ও চণ্ডীগড়ের ২ জন করে ক্রীড়াবিদ অংশ নেবেন প্যারিস অলিম্পিক্সে। অসম, সিকিম, ঝাড়়খণ্ড ও গোয়া থেকে ১ জন করে রয়েছেন। ভারতের ক্রীড়াবিদরা অংশ নেবেন ১৬টি ক্রীড়াক্ষেত্রে।

একাধিক ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন পারুল চৌধুরী ও মানু ভাকের। পারুল মহিলাদের ৫ হাজার মিটার রান ও ৩ হাজার মিটারের স্টিপলচেজ ইভেন্টে অংশ নেবেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ও ২৫ মিটার পিস্তল শ্যুটিং ইভেন্টে নামবেন মানু।

ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে ১ জনই রয়েছেন যিনি অলিম্পিক্সে সোনা জিতেছেন, তিনি হলেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে এবার দ্বিতীয় সর্বাধিক ক্রীড়াবিদ পাঠাচ্ছে ভারত। ৭২ জনের কাছে এটিই প্রথম অলিম্পিক্স, যা ভারতীয় কনটিনজেন্টের ৬১ শতাংশ। এই ১১৭ জনের মধ্যে রয়েছেন ৭০ জন পুরুষ ও ৪৭ জন মহিলা ক্রীড়াবিদ।

দুই রিজার্ভ-সহ ২৯ জন রয়েছেন যাঁরা অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। শ্যুটার রয়েছেন ২১ জন। এই প্রথম সব বিভাগেই অংশ নেবেন ভারতের শ্যুটাররা। এই প্রথম সর্বাধিক শ্যুটার যাচ্ছেন।

ভারতীয় হকি দলে রয়েছেন ১৯ জন। টেবল টেনিসে ৮ ও ব্যাডমিন্টনে ৭ জন পদকের লক্ষ্যে নামবেন। কুস্তি, তিরন্দাজি ও বক্সিংয়ে রয়েছেন ৬ জন করে। গল্ফের চারজন, টেনিসে তিনজন, সাঁতার ও সেইলিংয়ে আছেন ২ জন করে। ইক্যুয়েস্ট্রিয়ানস জুডো, রোয়িং ও ভারোত্তোলনে আছেন ১ জন করে ক্রীড়াবিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+