Paris Olympics 2024: অলিম্পিক্সে কেন পদক পেলেন না ভিনেশ? ব্যাখ্যা দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত

আন্তর্জাতিক ক্রীড়া আদালত ভিনেশ ফোগাটের রুপোর পদকের আবেদনকে মান্যতা দেয়নি। ফলে খালি হাতেই দেশে ফিরতে হয়েছে ভিনেশকে। গত ১৪ অগাস্ট আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায় প্রকাশ্যে আসে। সোমবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে ভিনেশের মামলার রায় সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হল।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম সবার জন্য সমান। নিয়মে স্পষ্ট উল্লেখ করা হয়েছে প্রত্যেক কুস্তিগীরকে নির্দিষ্ট ওজনসীমার মধ্যে থাকতেই হবে। কোনওভাবেই ঊর্ধ্বসীমা লঙ্ঘন করা যাবে না। কোনও ভাবেই এই নিয়মের অন্যথা হবে না। এমনকি নিয়ম লঙ্খন কোনও পরিস্থিতিতে হবে না।

Paris Olympics

একইসঙ্গে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে ভিনেশ মাম‌লার রায়ে আরও উল্লেখ করা হয়েছে, আবেদনকারী অ্যাথলিটের ওজন বেশি ছিল, এটা নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। মামলার বিচার প্রক্রিয়ার সময় তার প্রমাণ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাথলিটের ওজন ১০০ গ্রাম বেশি ছিল, যা শিথিল করে তাঁকে ম্যাচে নামার অনুমতি দেওয়া যেত বলেই আবেদন করা হয়েছে। ওজন বেশি হওয়ার জন্য বেশ কিছু ব্যাখ্যাও দেওয়া হয়েছে। প্রাক মাসিক পর্বে জল খাওয়া এবং শরীরের জল ধরে রাখার মতো বিষয়গুলিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিক্সে বিতর্কের কে্ন্দ্রবিন্দুতে ছিলেন। টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের কুস্তিগীরকে হারিয়ে প্যারিসে যাত্রা শুরু করেন। একের পর এক প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়ে পদকও নিকশ্চিত করেন। ফাইনাল ম্যাচের দিন সকালে জানা যায় শরীরের নির্ধারিত ওজনের থেকে কিছুটা বেশি ওজন আছে ভিনেশের। ফলে তাঁকে বাতিল করা হয় টুর্নামেন্ট থেকে। এই ঘটনার অভিঘাতে কুস্তি থেকে অবসর নেন ফোগাট।

অলিম্পিক্সের পর ভিনেশ বিভিন্ন সংস্থার থেকে ১৬ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন। এমন প্রচার সোশ্যাল মিডিয়া জুড়ে চলছিল।সেই দাবি উড়িয়ে দিলেন ভিনেশের স্বামী সোমবীর রথী। এই খবর একেবারেই ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন ভিনেশের স্বামী।

ভিনেশের স্বামী টুইট করে বেশ কিছু কোম্পানির নাম লিখেছেন, একইসঙ্গে বলেছেন, নিম্নলিখিত সংস্থা, ব্যবসায়ী, কোম্পানি এবং রাজনৈতিক দলের থেকে কোনও অর্থ পাননি ভিনেশ ফোগাট। আপনারা যাঁরা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাঁদের কাছে অনুরোধ, মিথ্য খবর প্রচার করবেন না। এতে শুধু আমাদেরই ক্ষতি হবে না, সামাজিক মূল্যবোধেরও ক্ষতি হবে। সস্তার প্রচারের জন্য অনেকেই এ রকম কাজ করছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+