Paris Olympics 2024: অলিম্পিক্সের সময়ে প্যারিস জুড়ে বাড়ছে চুরি-ডাকাতি, থানায় অভিযোগ জানালেন জিকো

বিতর্ককে সঙ্গী করেই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। প্যারিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছেই। শহর জুড়ে বেড়েছে চুরি-ডাকাতি। নিজের জিনিসপত্র ও টাকা চুরির অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি প্রাক্তন ফুটবলার জিকো।

অলিম্পিক্সের জন্য নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে গোটা প্যারিসকে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তো প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। প্রতিদিন প্রায় ৩০ হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে অলিম্পিক্স আয়োজকরা এবার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে চলেছেন। যা এইবার প্রথম। শুধু গেমস ভিলেজ, রাস্তা-ঘাট বা স্টেডিয়াম নয় নিরাপত্তা থাকবে সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু এ যেন বজ্র আটুঁনি ফক্সা গেরো।

Paris Olympics

ব্রাজিলের প্রাক্তন ফুটবলার জিকো শুক্রবার তার ব্যাগ চুরির পরে ফরাসি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যার মধ্যে নগদ টাকা, ঘড়ি এবং হীরার গয়না ছিল। ৭১ বছর বয়সী প্রাক্তন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যিনি তিনটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন, চুরির সময় তিনি গাড়িতে ভ্রমণ করছিলেন এবং তার গাড়ির জানালা খোলা রেখেছিলেন। জিকো ৫০০,০০০ ইউরো মূল্যের পণ্য হারিয়েছে বলে জানিয়েছেন।

চুরির বিষয়টির ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেছে যে এই পরিমাণটি অত্যন্ত অতিরঞ্জিত। কিংবদন্তি ব্রাজিলিয়ান দেশের অলিম্পিক্স দলের অতিথি হিসাবে প্যারিসে আছেন, কিন্তু চুরির কবলে পড়লেন তিনিও ৷

অলিম্পিক্স শুরুর আগেই নানা বিতর্ক তৈরি হয়েছে। প্যারিসে এক অস্ট্রেলিয়ান তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সী ওই তরুণীকে ৫ জন মিলে গণধর্ষণ করেছে। এই পরিস্থিতিতে গেমস চলাকালীন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক ফ্রান্স প্রসাশন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+