পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিৎ নয়, বললেন মিম প্রধান
এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন যে ভারতের পাকিস্তানের সঙ্গে কোনও ম্যাচ খেলাই উচিৎ নয়। পকিস্তানে তো নয়ই এই ভারতের সঙ্গেও কোনওভাবে কোনও ম্যাচ খেলা উচিৎ নয় ভারতের। হায়দরাবাদের সাংসদ এই মন্তব্য করলেন অজি ভূমে ভারত পাক দ্বৈরথের আগে।

দলের মিটিংয়ে
দলের একটি মিটিংয়ে গিয়ে ওয়াইসি বলেন যে, "কেন ভারতের পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলছেন? খেলা উচিৎই নয়। হ্যাঁ, আমরা পাকিস্তানে গিয়ে ওঁদের সঙ্গে খেলব না, কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে আমি পাকিস্তানের সঙ্গে খেলব। এটার মানে কী, না খেললে কোনও ম্যাচ খেলব না, কোথাও খেলব না। এক জায়গায় খেলব না, অন্য জায়গায় খেলব। এটার কোনও মানে নেই। হ্যাঁ। এটা ঠিক যে এতে ২০০ কোটি টাকার ক্ষতি হবে। কিন্তু এটা কী ভারত পাক যে সমস্যা তার থেকেও বেশি দামী? একেবারেই নয়, তাই খেলা উচিৎ নয়।

ভারত পাকিস্তানে যাবে না
সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহ বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিনই স্পষ্ট জানিয়ে দেন, ভারত পাকিস্তানে যাবে না এশিয়া কাপ খেলতে। সেই টুর্নামেন্টটি নিরপেক্ষ দেশে হবে। এতেই চটে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এসিসি-র জরুরি বৈঠকের দাবি উঠেছে। ভারত এশিয়া কাপ না খেললে পাকিস্তানও এ দেশে আগামী বছর বিশ্বকাপ খেলবে না, এমন কথাও হাওয়ায় ভাসানো হচ্ছে। যদিও একে আমল দিচ্ছে না ভারত।

ভারত-পাকিস্তান দ্বৈরথের
টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে বক্তব্য ও পাল্টা বক্তব্যে দুই দেশের ক্রিকেট মহলই বেশ সরগরম। পিসিবি কর্তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ বলছেন, বিশ্বকাপ, এমনকী রবিবারের টি ২০ বিশ্বকাপেও ভারত-পাক ম্যাচ বয়কট করা উচিত পাকিস্তানের। এই আবহে এবার মুখ খুললেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কি যাবে না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

ফলে জয়ের বক্তব্য
উল্লেখ্য, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। তাঁরই পুত্র জয় শাহ। ফলে জয়ের বক্তব্য সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে। অনুরাগ ঠাকুর বলেন, কখন কী হবে কেউ জানেন না। কেউ বুঝতে পেরেছিলেন কোভিড-১৯ আসার পর কেমন পরিস্থিতি হবে? ফলে সবরকম সম্ভাবনাই থাকে। কিন্তু ভারতের পাকিস্তান সফরের সম্ভাবনা বেশি নেই, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলেও আগামী বছর এ দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে পাকিস্তানের আসায় যে কোনও বাধা থাকবে না সেই ইঙ্গিতও দিয়েছেন অনুরাগ।












Click it and Unblock the Notifications