Sushil Kumar: খুনের মামলায় অবশেষে কিছুটা স্বস্তি পেলেন সুশীল, জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট
খুনের মামলায় অবশেষে কিছুটা স্বস্তি পেলেন কুস্তিগীর সুশীল কুমার। অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগীরের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। গত তিন বছরের বেশি সময় ধরে জেলে ছিলেন সুশীল। অবশেষে মঙ্গলবার জামিন পেলেন সুশীল। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জামিন মঞ্জুর করা হয়েছে সুশীলের। ফলে বন্দিদশা থেকে আপতত মুক্ত হতে চলেছেন সুশীল।
২০২১ সালের ৪মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগির সাগরকে খুন করার অভিযোগ উঠে সুশীলের বিরুদ্ধে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। এই ঘটনায় একা শুধুব সুশীল অন্যান্য কুস্তিগীররাও অভিযুক্ত হয়েছিলেন। যদি এই ঘটনার সঙ্গে যুক্তরা জানিয়েছিলেন সুশীলের কথাতেই সাগরকে তারা মারধর করেন। এই ঘটনার পর দশ দিন ফেরার ছিলেন সুশীল।

এই মামলার রায়দান এখনও হয়নি। তবে এতদিন জেলেই ছিলেন অলিম্পিক্সে পদকজয়ী। দীর্ঘ সাড়ে তিন বছর পর অবশেষে জামিন পেলেন সুশীল কুমার। ২০২৪ সালের জুলাই মাসে তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লির নিম্ন আদালত। তবে মঙ্গলবার কিছুটা স্বস্তি পেলেন সুশীল। ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন সুশীল।
তবে জামিন পেলেও বিচারে দোষী প্রমাণিত হলে ফের জেলেই প্রবেশ করতে হবে সুশীলকে।












Click it and Unblock the Notifications