Paris Olympics: অলিম্পিক্সের শিখা ফ্রান্সে, মার্সেই থেকে রিলে শুরু! প্যারিসে উদ্বোধনেও তাক লাগানোর পরিকল্পনা

Paris Olympics 2024: জুলাইয়ের ২৬ তারিখ প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন। তার আগে ফ্রান্সে পৌঁছে গেল অলিম্পিক্সের শিখা। মার্সেই শহর থেকে আজ রিলে শুরু হবে।

ফ্রান্সের বিভিন্ন জায়গা পরিক্রমার পর অলিম্পিক গেমস উদ্বোধনের আগে তা পৌঁছবে প্যারিসে। অলিম্পিক্সের উদ্বোধনে তাক লাগানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

Paris Olympics

অলিম্পিক্স শিখা রাখার কুণ্ডে তা শিখা প্রজ্জ্বলন করেন মার্সেইয়ের বাসিন্দা জনপ্রিয় র‍্যাপার জুল। গতকালই ফ্রান্সে পৌঁছেছে অলিম্পিক গেমসের শিখা। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে গোটা শহরে। ফ্রান্সের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সফলভাবে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

দক্ষিণ ফ্রান্সের বন্দর শহর মার্সেই। গ্রিস থেকে ১২ দিন ধরে জাহাজে করে অলিম্পিক্সের শিখা মার্সেইয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনতলা-বিশিষ্ট ১২৮ বছরের জাহাজ বালেমে করে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজে থাকা ফ্রান্সের কলোনি-সহ বিভিন্ন জায়গায় চিনি পৌঁছে দিতে এই জাহাজটি ব্যবহার করা হতো।

জাহাজ থেকে অলিম্পিক্সের শিখা গ্রহণ করে তা প্রথমে নিয়ে আসেন ২০১২ সালে অলিম্পিক সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলে চ্যাম্পিয়ন হওয়া ফ্লোরেন্ট মানাউদৌ। এরপর তিনি তা তুলে দেন ২০১৬ রিও গেমসে ৪০০ মিটারে সোনাজয়ী প্যারালিম্পিক অ্যাথলিট নান্তেইন কেইতার হাতে।

কেইতার হাত থেকে অলিম্পিক ফ্লেম যায় জুলের হাতে। তিনি কুণ্ডে এই শিখা থেকে অগ্নি প্রজ্জ্বলন করেন। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলেন লাখ দেড়েক মানুষ। বালেমকে স্বাগত জানিয়ে মার্সেইয়ের ওল্ড পোর্টে নিয়ে আসতে পাঠানো হয়েছিল সুসজ্জিত প্লেজার বোট। ম্যাক্রোঁ বলেন, প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। গেমস এবার ফরাসি নাগরিকদের জীবনের অংশ হয়ে গেল।

জানা গিয়েছে, আগামী ১১ সপ্তাহ ধরে ফ্রান্সের নানা প্রান্তে পরিক্রমা চলবে এই অলিম্পিক্সের শিখা নিয়ে। টর্চ রিলেতে এই শিখা নিয়ে ছুটবেন অন্তত হাজার দশেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অলিম্পিক্স উদ্বোধনের আগে তা পৌঁছবে প্যারিসে। চিরাচরিত রীতি মেনে স্টেডিয়ামে হয় অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে। সেটা প্যারিসে কেমনভাবে হবে তা নিয়ে জল্পনা থাকলেও সেন নদীতে আয়োজন করা হচ্ছে ৬ কিলোমিটার-ব্যাপী জমকালো রিভার প্যারেডের। এই রিভার প্যারেড শেষ হবে আইফেল টাওয়ারের পাদদেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+