Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WFI: নতুন কার্যালয় তৈরি করতে ব্যর্থ কর্তারা, অভিযুক্ত ব্রিজভূষণের বাড়িতেই ফিরছে কুস্তি সংস্থার অফিস

ভারতীয় কুস্তিতে ডামাডোল অব্যাহত। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতীয় কুস্তি সংস্থার অফিস। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই ইস্যুতে নানা জটিলতা চলছে। ফেব্রুয়ারিু মাসের শুরুতেই কুস্তি ফেডারেশনের অফিস নতুন জায়গায় স্থানান্তরিত হওয়ার কথা ছিল। কিন্তু কোথায় কী! ফের ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতেই ফিরল ভারতীয় কুস্তি সংস্থার অফিস।

ভারতীয় কুস্তি ফেডারেশন কর্তারা একটা নতুন বাড়ি খুঁজে পেলেন না নির্ধারিত সময়ের মধ্যে। ফলে ব্রিজভূষণেই বাড়িতে চলবে এখন থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের অফিস। ২১, অশোকা রোড, জনপথ থেকেই ফের চলবে দেশের কুস্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম। যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে, সেই ব্রিজভূষণের ডেরা থেকেই ভারতীয় কুস্তি ফেডারেশনের কাজকর্ম পরিচালিত হবে।

ফেডারেশন কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন বাড়িতে স্থানান্তরিত করা হবে সংস্খার অফিস। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না কর্তারা। নিজের ব্যর্থতা ঢাকতে ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞাকেই ঢাল করছেন ফেডারেশনের কর্তারা।

সংবাদ সংস্থা পিটিআইয়ে কাছে কয়েক সপ্তাহ আগে এক কর্তা জানিয়েছিলেন, কুস্তি সংস্থার অফিস সাময়িক ভাবে ব্রিজভূষণের বাড়িতে সরানো হয়েছে। তবে আগামী মাসের মধ্যেই নতুন ঠিকানায় স্থানান্তরিত হবে কুস্তি সংস্থার অফিস। দিল্লির কর্ণট প্লেস অঞ্চলে ভারতীয় কুস্তি সংস্থার নতুন অফিসের ঠিকানা হবে। দিন কেটে গেলেও সেটা এখনও হল না।

বর্তমানে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, আপাতত ব্রিজভূষণের বাড়িতেই ফের কুস্তি সংস্থার অফিস ফেরানো হচ্ছে। ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞার জন্য আমরা নতুন বাড়ি খুঁজে পাইনি। অফিস করার জন্য কেউ ফেডারেশনকে বাড়ি দিতে রাজি নয়।

বর্তমানে ক্ষমতায় না থেকেও ব্রিজ ভূষণ শরণ সিংয়ের প্রভাব কতটা আছে ভারতীয় কুস্তিতে সেটা আরও একবার প্রমাণিত হল। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোর্টে এখনও যৌন হেনস্থার মামলা চলছে। যে কারণে তাঁর সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ নেই ভারতীয় কুস্তি সংস্থার। কিন্তু তিনি যে কুস্তি সংস্থাকে নিয়ন্ত্রণ করছেন, তা স্পষ্ট।

সাম্প্রতিক সময়ে ভারতীয় কুস্তিতে সাফল্য কম বিতর্ক বেশি। ২০২৩ সালের শুরু থেকেই ভারতীয় কুস্তিতে বিতর্কে জেরবার। অলিম্পিক্সের মঞ্চে প্রত্যাশা অনুসারে সাফল্য আসেনি। এবার ফের একবার ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) সতর্ক বার্তা পাঠিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনকে। ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর রয়েছে প্রবল রাজনৈতিক হস্তক্ষেপ। যা কোনও ভাবেই মেনে নিতে নারাজ বিশ্ব কুস্তি সংস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+