নর্থ ইস্ট ইউনাইটেড এফসির নতুন সহকারী কোচের দায়িত্বে এলেন ফ্রান্সিসকো ব্রুতো দ্য কোস্তা
গুয়াহাটি, ৩১ অগাস্ট : এবারের ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের নতুন সহকারি কোচের দায়িত্বে নিলেন ফ্রান্সিসকো ব্রুতো দ্য কোস্তা। বুধবার দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়েছে।
ফ্রান্সিসকো ব্রুতো দ্য কোস্তার প্রায় ১৪ বছর কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও সহকারি কোচ হিসাবে অনুর্দ্ধ ১৪, অনুর্দ্ধ ১৭, এবং অনুর্দ্ধ ১৯ জাতীয় দলের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন।

ফ্রান্সিসকো ব্রুতো দ্য কোস্তার কাছে এএফসির দেওয়া 'A' লাইসেন্স সার্টিফিকেট রয়েছে। সহকারি কোচের দায়িত্ব নিয়ে ফ্রান্সিসকো ব্রুতো দ্য কোস্তা জানান, "আমি নর্থ ইস্ট ইউনাইটেডে এফসির একজন সদস্য হতে পেরে খুশি। দলের মধ্যে অনেক ভাল খেলোয়ার আছে । সহকারী কোচ হিসাবে আমি তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি"।
২০১৬ ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ভাল ফল করবে বলে আশা প্রকাশ করেন ফ্রান্সিসকো ব্রুতো। দলের প্রধান কোচ নেলো ভিনগাদা জানান, ফ্রান্সিসকো ব্রুতো দ্য কোস্তার দীর্ঘদিনের কোচিংয়ের যে অভিজ্ঞতা রয়েছে তা দলের কাজে লাগবে।












Click it and Unblock the Notifications