খেলাধুলায় উৎসাহ দিয়ে 'রাষ্ট্রীয় খেল প্রৎসাহন পুরস্কার' পেলেন নীতা আম্বানি
রাষ্ট্রীয় খেল প্রৎসাহন পুরস্কার সম্মান পেলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানির পত্নী নীতা আম্বানি।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে রাষ্ট্রীয় খেল প্রৎসাহন পুরস্কার সম্মান পেলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানির পত্নী নীতা আম্বানি। খেলাধূলার জগতে তাঁর অনবদ্য অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে।

এদিন নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে নীতার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দ্য রিলায়েন্স ফাউন্ডেশনের হয়ে চেয়ারপার্সন নীতা আম্বানি রাষ্ট্রপতি কোবিন্দের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন।
এদিনের অনুষ্ঠানে হকি তারকা তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সর্দার সিং ও প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট দেবেন্দ্র ঝাঝরিয়াকে খেল রত্ন সম্মানে ভূষিত করা হয়।
রিলায়েন্স ফাউন্ডেশন সারা দেশে খেলাধূলাকে ছড়িয়ে দিতে অনন্য ভূমিকা নিয়েছে। তার নেতৃত্বে রয়েছেন নীতা আম্বানি। এদিন ২৯ অগাস্ট জাতীয় খেল দিবস পালন করা হয় হকি সম্রাট ধ্যান চাঁদের জন্মদিন উপলক্ষ্যে। সেইজন্য এদিন খেলাধূলার জগতে অনন্যদের সম্মান জানানো হয়। নীতা আম্বানি সহ বাকীদের তাই এদিন সম্মানিত করা হয়েছে।












Click it and Unblock the Notifications