কুস্তিগীরদের আন্দোলনের জের, ক্রীড়া মন্ত্রক-বিসিসিআইকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন
কুস্তির প্যাঁচে পড়ল বিসিসিআই থেকে অন্য ক্রীড়া সংস্থাগুলি। সাক্ষী-ভিনেশদের আন্দোলনে অবশেষে টনক নড়ল জাতীয় মানবাধিকার কমিশনের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক, বিসিসিআই সহ দেশের ১৬টি ক্রীড়া সংস্থাকে চিঠি দিল জাতীয় মানবাধিকার কমিশন।
২০১৩ সালের প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইন অনুসারে ভারতের কোনও ক্রীড়া সংস্থাতে নেই কোন অভ্যন্তরীণ অভিযোগ কমিটি । জাতীয় কুস্তি ফেডারেশনই শুধু নয় দেশের ৩০টি জাতীয় ক্রীড়া ফেডারেশনের মধ্যে ১৬টিতেই নেই কোন অভ্যন্তরীণ অভিযোগ জানানোর কোনও কমিটি।

প্রতিষ্ঠানগুলির কাছে আইসিসির বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি সমস্যা সমাধানের জন্য প্রস্তাব দিতেও বলা হয়েছে। প্রতিটি ক্রীড়া সংস্থাকে বিস্তারিত রিপোর্ট চার সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে।

আইন লঙ্ঘনের কারণে কমিশন নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক, সাই, বিসিসিআই এবং আলাদাভাবে কুস্তি, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, ভারোত্তোলন, ইয়টিং, জিমন্যাস্টিকস, টেবিল টেনিসের মতো দেশের ১৫টি ক্রীড়া সংস্থাকে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications