Neeraj Chopra: তিন বছর পর দেশের মাটিতে জ্যাভলিন ইভেন্টে, ফেডারেশন কাপে সোনা জিতলেন নীরজ চোপড়া
Neeraj Chopra: ফেডারেশন কাপেও নীরজের হাত থেকে বের হলো না ৯০ মিটারের থ্রো। যদিও তাতে ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে ফেডারেশন কাপে সোনা জিততে অসুবিধা হলো না নীরজ চোপড়ার।
অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ তিন বছর পর এই প্রথম দেশের মাটিতে কোনও ইভেন্টে অংশ নিলেন। নিজের সেরাটা দিতে না পারলেও চতুর্থ প্রয়াস তাঁর সোনা জয় নিশ্চিত করল।

যেমন গরম, তেমনই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। চ্যালেঞ্জিং পরিবেশে হলো এদিনের প্রতিযোগিতা। শুরুটা অবশ্য বছর ছাব্বিশের নীরজের ভালো হয়নি। তাঁর চারটি থ্রো-ই ছিল ৮১ থেকে ৮২ মিটারের আশেপাশে। দ্বিতীয় প্রয়াসটি বৈধ হয়নি। চতুর্থ থ্রো তাঁকে লিড এনে দেওয়া পঞ্চম থ্রো নেওয়ার দরকার পড়েনি।
চোপড়ার প্রথম থ্রো ছিল ৮২ মিটারের। যদিও তা ডিপি মনুর প্রথম থ্রো-র চেয়ে ৬ সেন্টিমিটার কম ছিল। নীরজের তৃতীয় থ্রো ছিল ৮১.৪৭ মিটারের। ফলে প্রথম তিনটি রাউন্ডের শেষে নীরজ ছিলেন দ্বিতীয় স্থানে। চতুর্থ থ্রো চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে, সেটি ছিল ৮২.২৭ মিটারের।
ইভেন্ট চলাকালীন নীরজকে তাঁর কোচের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। পরে তিনি জানান, আবহাওয়ার পরিস্থিতি বুঝে তিনি এই ইভেন্টে অংশ নিয়েছেন। মূল লক্ষ্য প্যারিস অলিম্পিক্সে সোনা জয়। সেইমতোই নিজেকে তৈরি রাখতে চাইছেন। ২০২১ সালের ১৭ মার্চ শেষবার দেশের মাটিতে ফেডারেশন কাপে নেমেছিলেন নীরজ। সেবার সোনা জেতেন ৮৭.৮০ মিটার থ্রো-র সৌজন্যে।
#WATCH | Bhubaneswar, Odisha | Ace javelin thrower Neeraj Chopra wins gold in men's javelin throw at Federation Cup 2024 with a throw of 82.27m
— ANI (@ANI) May 15, 2024
(Visuals from the Federation Cup 2024 in Bhubaneswar) pic.twitter.com/92MeuCCyD7
প্যারিস অলিম্পিক্সের যোগ্যতামান অবশ্য এদিনও স্পর্শ করতে ব্যর্থ। দরকার ছিল ৮৫.৫০ মিটারের থ্রো। কিশোর জেনার ফর্মও মোটেই ভালো নেই। গত বছর তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে নজর কেড়েছিলেন। কিন্তু চলতি বছরে ৯টি থ্রো-এ তিনি একবারও ৮০ মিটারের গণ্ডি টপকাতে পারেননি। ফেডারেশন কাপে হলেন পঞ্চম, ৭৫.৪৯ মিটারের থ্রো ছিল তাঁর সেরা। মহারাষ্ট্রের উত্তম পাতিল ব্রোঞ্জ পেলেন ৭৮.৩৯ মিটারের থ্রো-র সৌজন্যে।
#WATCH | Bhubaneswar, Odisha: On Paris Olympics, Ace javelin thrower Neeraj Chopra says, "Paris Olympics will be tough. This time everyone is well prepared... We have 2-3 competitions before the Olympics so we will try to perform better in them..." pic.twitter.com/fp07cJCh8R
— ANI (@ANI) May 15, 2024
নীরজ চোপড়া এদিন স্বীকার করে নিয়েছেন, নিজের সেরা ছন্দের ধারেকাছে এদিন ছিলেন না। যদিও ভারতের মাটিতে ইভেন্টে অংশ নিতে পেরে তিনি খুশি। কয়েক সপ্তাহ পরেই অস্ট্রাভায় গোল্ডেন স্পাইক ইভেন্টে নামবেন নীরজ। তিনি বলেন, প্যারিস অলিম্পিক্সে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সকলেই ভালোরকম প্রস্তুতি নিয়ে নামবেন। অলিম্পিক্সের আগে ২-৩টি ইভেন্ট আছে। সেগুলিতে ভালো পারফর্ম করাই লক্ষ্য।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications