Neeraj Chopra: ব্যর্থ হলেন অবিনাশ, ৯০ মিটারের লক্ষ্য নিয়েই ডায়মন্ড লিগের ফাইনালে নামছেন নীরজ চোপড়া
অধরা ৯০ মিটারের স্বপ্ন পূরণ করতে শনিবার রাতে আরও একটা ডায়মন্ড লিগের ফাইনালে নামছেন নীরজ চোপড়া। এবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নজর নীরজের দিকে। প্যারিস অলিম্পিক্সের মঞ্চ কাঙ্খিত ৯০ মিটারের থ্রো করতে পারেননি, এবার ডায়মন্ড লিগের ফাইনালে কি স্বপ্ন পূরণ করতে পারবেন ভারতীয় তারকা?
টোকিওতে সোনা জিতেছিলেন। কিন্তু প্যারিসে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নীরজকে।। যদিও চোট নিয়েই প্যারিস অলিম্পিক্সে পারফৱম্যান্স করেন ভারতীয় অ্যাথলেটিক্সের তারকা। এবার নীরজ নামছেন ডায়মন্ড লিগ ফাইনালে।

বিশ্ব ক্রমতালিকার ভিত্তিতে নীরজ চোপড়া ছাড়াও জ্যাভলিন থ্রোয়ে সরাসরি ফাইনা্লের টিকিট পেয়েছেন অ্যান্ডারসন পিটার্স, জুলিয়ান ওয়েবার, ইয়াকুব ভালদেচ, আদ্রিয়ান মারদারে এবং রদ্রিক ডিন। লুসান ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করা নীরজ ১৫ পয়েন্ট নিয়ে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছে ওয়েবারের সঙ্গে। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পাওয়া পিটার্স।
প্যারিস অলিম্পিক্সে তিনি চোট নিয়ে খেলতে নামেন। তবে তিনি চোট নিয়েও রুপো জেতেন। পরপর দুটো অলিম্পিক্সে পদক জিতে রেকর্ড তৈরি করলেন তিনি। এবার চোট নিয়ে খেলতে নেমে তিনি ডায়মন্ড লিগে ফাইনাল প্রবেশ করেছেন। তবে ফাইনািলে কিছুটা পিছিয়ে থেকেই নামছেন নীরজ। সোনা জিততে হলে দুরন্ত পারফরম্যান্স করতে হবে নীরজকে।
প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়া থ্রো করেন ৮৯.৪৫ মিটারের। সেটা তাঁর মরশুমের সেরা থ্রো ছিল। এরপর তিনি লুসেন ডায়মন্ড লিগে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে মরশুমে নিজের সেরা থ্রো-র রেকর্ড ভেঙে দেন। আজ রাতে নীরজ এই রেকর্ড ভাঙতে পারেন কিনা সেটাই দেখার।
নীরজ যে বেশ কিছুদিন ধরে কুঁচকির চোট সঙ্গে নিয়েই লড়াই চালাচ্ছেন, সেটা তিনি খোলামেলা জানিয়েছেন প্যারিসেই। এমনকি প্যারিস থেকেই চোট সারানো নিয়ে ডাক্তারের পরামর্শ নিতে তিনি সোজা উড়ে যান জার্মানি। সুতরাং, লুসানে ভারতীয় তারকার সেরা ছন্দে পারফর্ম করা নিয়ে সংশয় ছিলই।
শুক্রবার ডায়মন্ড লিগের ফাইনালে জাতীয় রেকর্ডধারী ৩ হাজার মিটার স্টিপলচেজার অবিনাশ সাবলে গড় সময়ের চেয়ে কম সময় নিয়ে নবম স্থান অর্জন করেছিলেন। নিজের ৩০ তম জন্মদিনে তিনি আশানুরূপ ফল পাননি। অবিনাশ দৌড়ে ৮ মিনিট ১৭.০৯ সেকেন্ড সময় নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications