Neeraj Wins Gold: সোনার ছেলে মুখে শুধুই দেশের কথা, ভারত-পাক নতুন সমীকরণের বার্তা দিলেন নীরজ

টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন, এবার বিশ্ব অ্যাথলেটিক্সেও ভারতবাসীর সোনার স্বপ্ন পূরণ করলেন নীরজ চোপড়া। রবিবার মধ্যরাতে গোটা দেশ তাকিয়ে ছিল পানিপথের অ্যাথলিটের দিকে। গভীরর রাতেই স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন ভারতের সোনার ছেলে। বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতে আরও একবার দেশের গৌবর বাড়ালেন নীরজ।

ফুটবল ক্রিকেটের মতো জ্যাভেলিন‌ দলগত খেলা নয়, এখানেই ব্যক্তিগত নৈপূণ্যই শেষ কথা বলে। কি‌ন্তু আরও একটা সোনালী সাফল্যের পর পর নীরজের মুখে আমি নয় আমরা। সেই সঙ্গে নিজের পরবর্তী লক্ষ্যও যেন স্থির করে ফেলেছেন সোনার ছেলে।

নীরজ

নীরজের কথায়, 'ভারতবাসীকে অনেক ধন্যবাদ, তাঁরা এত রাত পর্যন্ত জেগে আমাকে সমর্থন করেছেন। প্রত্যেকে ধন্যবাদ। এই পদক গোটা দেশের জন্য। সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটা জিতলাম। আমি অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছি এবার বিশ্ব অ্যাথলেটিক্সেও হলাম।'

তবে এখানেই যে তিনি থামতে চান, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন নীরজ। তিনি জানিয়েছেন, বুদাপেস্টেই ৯০ মিটারের গণ্ডি পার করে ফেলবেন বলে আশা করেছিলেন। এবার সেটা না হলেও আগামীদিনে সেই স্বপ্নের ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে যাওয়ার জন্য আরও পরিশ্রম করবেন। সেইসঙ্গে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সোনার ছেলে বলেন, 'সবকিছু করতে পারি (আমরা)।'


নীরজ প্রথম চেষ্টায় ফাউল করেন। এর পর দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভেলিন ছোড়েন। তৃতীয়বার নীরজ চোপড়া ৮৬.৩২ মিটার পার করেন। জার্মান তারকা জুলিয়ান ওয়েবার ৮৫.৭৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ প্রচেষ্টায় ৮৭.১৫ মিটার ছোড়েন আরশাদ। চতু্র্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ মিটার ছোড়েন নীরজ।

পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার ছোড়েন ভারতের সোনার ছেলে। শেষ চেষ্টায় ৮৩.৯৮ মিটার ছুড়লেন নীরজ। নীরজ ছাড়াও পঞ্চম স্থান দখল করলেন কিশোর জেনা (৮৪.৭৭ মিটার) ও ডিপি মানু হলেন ষষ্ঠ, ৮৪.১৪ মিটার থ্রো-র সৌজন্যে।

এই প্রতিয়োগিতায় দ্বিতীয় হলেন পাকিস্তানের আরশাদ। নাদিম পাকিস্তানকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে প্রথম পদক এনে দিলেন। ক্রিকেট ফুটবলের মতোই জ্যাভেলিনেও শুরু হয়ে গিয়েছে ভারত বনাম পাকিস্তানের লড়াইয়ের তরজা। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর সৌহার্দ্যের নিদর্শন রাখলেন নীরজ।

সোনা জয়ী অ্যাথলিট বলেন, 'আমি প্রতিযোগিতার আগে খুব বেশি ফোন ব্যবহার করিনা, তবে এবার আমি দেখলাম সবাই বলছে ভারত বনা ম পাকিস্তানের লড়াই হবে। কিন্তু ইউরোপীয় অ্যাথলিটরা খুব শক্তিশালী। তবে আরশাদও খুব ভালো থ্রো করেছে। এর থেকেই প্রমাণিত হয় ভারত এবং পাকিস্তান দুই দেশই জ্যাভেলিনে খুব ভালো উন্নতি করছে।'

নীরজ

টোকিও অলিম্পি্কের থেকেও এই মেডেলটা কেন স্পেশ্যাল সেই প্রসঙ্গে নীরজ বলেন, 'কোভিডের জন্য টোকিও কোনও দর্শকের প্রবেশাধিকার ছিল না।তবে দর্শকদের সামনে এই পদক জিতলাম।'

বিশ্ব অ্যাথলেটিক্সে মহিলাদের লং জাম্প থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন অঞ্জু ববি জর্জ। দুই দশকের পদকের খরা মিটিয়ে রুপো জেতেন নীরজ। এবার তা ঐতিহাসিক সোনায় ন‌িয়ে গেলেন‌। ফলে বিশ্ব অ্যাথলেটিক্স থেকে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল ৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+