Neeraj Chopra: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করলেন নীরজ, সোনার ছেলের চোট নিয়ে রইল বড় আপডেট
প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পর দেশে ফেরেননি নীরজ চোপড়া। অলিম্পিক্সের পর অংশ নিয়েছিলেন ডায়মন্ড লিগে। অবশেষে দেশে ফিরলেন ভারতের সোনার ছেলে। টোকিও-র পর প্যারিসে তাঁকে ঘিরে ছিল সোনার প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি নীরজ। কিন্তু নীরজের জনপ্রিয়তা যে দেশে রোহিত-বিরাটদের থেকে কোনও অংশে কম নয় তা আরও একবার প্রমাণিত হল।
অলিম্পিক্সে এবং ডায়মন্ড লিগে রুপো জয় করেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে এবার। চোট আঘাতে সমস্যা চলতি বছরের শুরু থেকেই ছিল নীরজের। এরপর ডায়মন্ড লিগের ফাইনালের আগে হাতের হাড়ের চির ধরে তাঁর। কিন্তু সেই পরিস্থিতিতেও ট্র্যাকে নামেন। নীরজ সোনা জিততে না পারলেও হৃদয় জিতে নেন সবার।

অলিম্পিক্সে জোড়া পদকজয়ী অ্যাথলিটের সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। সেই সঙ্গে তিনি লিখেছেন, আমাদের অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার সঙ্গে দিল্লিতে আজ সাক্ষাৎ করলাম। তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানালাম। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হাতে অলিম্পিক্সের জার্সিও তুলে দেন নীরজ চোপড়া।
आज नई दिल्ली में हमारे ओलंपिक चैंपियन @Neeraj_chopra1 से मुलाकात हुई। उन्हें भविष्य के लिए शुभकामनाएं प्रेषित की। pic.twitter.com/83yaukQpjE
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) September 27, 2024
প্যারিস অলিম্পিক্স শেষে অন্য সব অ্যাথলিটরা ভারতে ফিরলেও নীরজ জার্মানি চলে যান তাঁর চোট নিয়ে চিকিৎসকদের পরামর্শ দিতে। এরপর ডায়মন্ড লিগেও অংশ নেন। তাঁর কবজির হাড় ভেঙে গিয়েছে। ফলে আপাতত খেলা থেকে তাঁকে দূরে থাকতে হবে। কবে ফের মাঠে ফিরবেন তা স্পষ্ট নয়। আপাতত বিশ্রামেই কাটাবেন। চলতি মরশুম ইতিমধ্যেই শেষ হয়েছে।












Click it and Unblock the Notifications