Neeraj Chopra: পরিবারের সদস্যদের নিয়ে ভিনরাজ্যে বিবাহ করেন নীরজ-হিমানি, তারকা অ্যাথলিটের বিয়ের বিস্তারিত তথ্য

বছরের শুরুতেই বিরাট চমক দিলেন নীরজ চোপড়া। প্রায় চুপিসাড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অলিম্পিক্সে জোড়া পজকজয়ী। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর ঘোষণা করেন নীরজ। সঙ্গে সঙ্গে তা ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু রবিবার বিয়ে করেননি নীরজ। আগেই হিমানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। নীরজের পরিবার থেকেই পাওয়া গেল তাঁর বিয়ে নিয়ে বিস্তারিত তথ্য।

নীরজ চোপড়া বিবাহের খবর প্রকাশ করতেই চরম কৌতূহল শুরু হয় তা ঘিরে। অলিম্পিক্সে জোড়া পজকজয়ী বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। কিন্তু তাঁর বিয়ে হওয়ার খবরও ঘুনাক্ষরেও প্রকাশ্যে আসবে না তা কল্পনাই করা যায়নি। কোথায় কবে বিয়ে করলেন নীরজ, তা নিয়ে মুখ খুলেছেন নীরজের কাকা ভীম চোপড়া।

রবিবার সরকারিভাবে ঘোষণা হলেও বিয়ে আগেই করে ফেলেছিলেন নীরজ। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে নীরজের কাকা ভীম চোপড়া বলেছেন, গত ১৬ জানুয়ারি হিমাচল প্রদেশে বিয়ের অনুষ্ঠান হয়। দুই পরিবারের পক্ষ থেকে এই পরিকল্পনা করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।

একইসঙ্গে নীরজের কাকা ভীম চোপড়া আরও বলেছেন, এটি নীরজ এবং হিমানির জন্য একটি নতুন যাত্রা। আমি অনুষ্ঠানের বিশদ বিবরণ শেয়ার করতে পারি না, কারণ নীরজ এবং হিমানির পরিবারের সদস্যরা বিষয়টি পারিবারিক স্তরেই সীমাবদ্ধ রাখতে চায় । নীরজ ও হিমানি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। কোথায় গিয়েছেন তাঁরা সেটা বলা যাবে না। দুই পরিবারই অত্যন্ত আনন্দিত।

নীরজের বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। বিবাহের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে, হালকা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র নীরজ। মাথায় ছিল গোলাপি পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা। পাত্রী হিমানিও হালকা গোলাপি রঙের পোশাক পরেছিলেন।
বিবাহের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নীরজ লিখেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলাম। যাঁদের আশীর্বাদে এটা সম্ভব হল তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। ভালবাসায় বাঁধলাম সারা জীবনের জন্য।

হিমানি একজন টেনিস প্লেয়ার। পড়াশোনা করেছেন সাউথইস্টার্ন লুইসিয়ানা ইউনিভার্সিটিতে। ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ইউনিভার্সিটিতে তিনি পার্ট-টাইম ভলান্টিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ পদে আছেন । তবে বর্তমানে হিমানি আমহার্স্ট কলেজের মেয়েদের টেনিস টিমের দায়িত্বে আছে.

২০২১ সালে টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে সোনার পদক জিতেছিলেন নীরজ চোপড়া। এমনকী, গত বছর প্যারিস অলিম্পিক্সেও তিনি রুপোর পদক জয় করেছিলেন। তারপর থেকেই এই ভারতীয় অ্যাথলিটের বিয়ে প্রসঙ্গে গুঞ্জন শুরু হয়ে যায়। মনু ভাকেরের সঙ্গে তাঁর প্রেম নিয়ে জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত নীরজ কিন্তু বেশ চমকই দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+