Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Neeraj Chopra: আর্শাদকে আমন্ত্রণ নিয়ে নেটিজেনদের তীব্র আক্রমণ, পাল্টা জবাব দিলেন নীরজও

পহেলগাঁও ঘটনার পর থেকেই দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে। সীমান্তে শুরু হয়েছে জোর তৎপরতা। ভারতবাসী বদলার দাবি তুলেছে। এই ঘটনার প্রভাব পড়েছে খেলার মাঠেও। নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় পাকিস্তানের সোনাজয়ী ক্রীড়াবিদ আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ চোপড়া। কিন্তু কেন পাক প্রতিযোগীকে আমন্ত্রণ জানিয়েছেন তা নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন নীরজ। সোশ্যাল মিডিয়ায় পাল্টা বার্তাও দিলেন ভারতের সোনার ছেলে।

কেন পাকিস্তানের নাদিমকে আমন্ত্রণ জানিয়েছেন নীরজ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। শুধু সোনাজয়ী নীরজকেই নয়, তাঁর পরিবার সম্পর্কেও কূরুচিকর আক্রমণ করা হয়। সেই আক্রমণের মাত্রা শালীনতার সীমা লঙ্ঘন করে গিয়েছে। এমনকি যা ভাষায় প্রকাশ করা যায় না। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে সমালোচকদের পাল্টা বার্তা দিয়েছেন নীরজও।

নীরজ সমাজ মাধ্যমে লিখেছেন, 'আমি খুব বেশি কথা বলি না কিন্তু যখন আমায় বা আমার পরিবারকে টেনে এনে কথা বলা হচ্ছে তাই আমি লিখতে বাধ্য হচ্ছি আমি আমার দেশকে যথেষ্টই ভালোবাসি। আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে অনেক কথা শুনতে পাচ্ছি। এমনকি অনেক কটুক্তিও করা হচ্ছে। সেখানে আমার পরিবারকেও বাদ দেওয়া হচ্ছে না। কিন্তু আমি একজন ক্রীড়াবিদ হিসাবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আর্শাদকে সোমবারের আগেই আমন্ত্রণ জানিয়েছিলাম অর্থাৎ পহেলগাঁও ঘটনার দুদিন আগেই তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম।ছ

এখানেই থেমে না থেকে নীরাজ চোপড়া আরও বলেন, যারা কাশ্মীর হামলায় পরিজনকে হারিয়েছেন আমি তাদের মতই গোটা ঘটনায় ব্যথিত আমারও প্রচন্ড রাগ হচ্ছে আমি নিশ্চিত দেশ তার শক্তি দেখাবে এবং এই ঘটনার বিচার পাওয়া যাবে। আমি আমার দেশের জন্য এত বছর ধরে সেবা করে আসছি কিন্তু আমায় নিয়ে প্রশ্ন ওঠায় আমি অত্যন্ত দুঃখিত। মিডিয়াতে এটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আমি অবাক হয়েছি এক বছর আগে আমার মায়ের একটা সাধারণ মন্তব্যেটিকে সবাই প্রশংসা করেছিল অথচ সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ তাঁকেই আক্রমণ করা হচ্ছে ।

এর পাশাপাশি নীরজ বলেন, আমি আরও পরিশ্রম করব যাতে দেশ গোটা বিশ্বের দরবারে আরও ভালো কিছু করতে পারে এবং দেশকে সবাই মনে রাখে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক সোনা জিতে ছিলেন পাকিস্তানের নাদিম রুপো পেয়েছিলেন ভারতের নীরজ চোপড়া। ভারতের মাটিতে একটি চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিলেন নীরজ। সেই প্রতিযোগিতায় অন্যান্য দেশের ক্রীড়াবিদদের মতই আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

Take a Poll

কিন্তু পহেলগাঁও ঘটনার পরই সবকিছু অদল বদল হয়ে গিয়েছে। পাকিস্তানে বিরুদ্ধে জনমানুষের তীব্র খুব জন্ম নিয়েছে এই পরিস্থিতিতে কেন আর্শাদকে আমন্ত্রণ জানানো হয়েছে তা নিয়ে খুবই ,সোচ্চার হয়েছেন অনেকেই। মানুষের মধ্যে কিন্তু ক্ষোঊ থাকতেই পারে কিন্তু এর জন্য দেশের গর্ব নীরজ এবং তার পরিবারকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়।

নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্টে আসছেন না আরশাদ নাদিম। পাক তারকা জানিয়ে দিয়েছেন, ২৪ মে শুরু হবে নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্ট। কিন্তু ২২ মে আমি কোরিয়া যাব, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে। আমন্ত্রণ জানানোর জন্য নীরজকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+