Neeraj Chopra: কোচের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে, নীরজ চোপড়ার নতুন প্রশিক্ষক হচ্ছেন কে?

প্যারিস অলিম্পিক্সের পর থেকেই নীরজ চোপড়ার কোচ বদল নিয়ে চর্চা চলছিল, অবশেষে জল্পনাতেই সিলমোহর দিল অ্যাথলেটিক্স ফেডারেশন এফ ইন্ডিয়া। দীর্ঘদিন ক্লজ বার্তোনিৎজের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে নীরজের।

৭৫ বছর বয়সী ক্লজ বার্তোনিৎজ পারিবারিক কারণেই নীরজ চোপড়ার কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। শেষ পাঁচ বছর ধরে ক্লজ বার্তোনিৎজ এবং নীরজ চোপড়া একসঙ্গে কাজ করছেন। কিন্তু নীরজের জন্য নতুন কোচ আনতে চলেছে অ্যাথলেটিক্স ফেডারেশন।

সংবাদ সংস্থা পিটিআইকে অ্যাথলেটিক্স ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, 'ক্লজ বার্তোনিৎজের বয়স বর্তমানে ৭৫। তিনি বর্তমানে তাঁর পরিবারকে বেশি করে সময় দিতে চাইছেন। খুব বেশি সফর করতে চাইছেন না। নীরজের ইচ্ছে অনুসারে ক্লজ বার্তোনিৎজের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। আসলে ক্লজ বার্তোনিৎজ নিজেই থাকতে চাইছেন না। অ্যাথলেটিক্স ফেডারেশন তাঁর ইচ্ছাকে সম্নান জানাচ্ছে।'

ক্লজ বার্তোনিৎজের অধীনেই নীরজ টোকিও অলিম্পিক্সে সোনা , প্যারিস অলিম্পিক্সে রুপো, ডায়মন্ড লিগ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ফলে নীরজের সাফল্যে বড় অবদান আছে ক্লজ বার্তোনিৎজের। কিন্তু আসন্ন মরশুম থেকে নতুন কোচের অধীনে প্রশিক্ষণ নেবেন এবং ভারতীয় জ্যাভলিন দল।

এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় জ্যাভলিন দলের নতুন কোচ কে হবেন? একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে ভারতীয় জ্যাভলিন দলের পরবর্তী কোচ হিসেবে অলিম্পিক্সে পদকজয়ী সার্গে মাকারোভের নাম বাছা হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান রাধাকৃষ্ণ নায়ার বলেছেন, 'আমরা সার্গে মাকারভের নাম বাছাই করেছি, এখন গোটা বিষয়টি নির্ভর করছে সাইয়ের অনুমদনের উপরেই।'

প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পর দেশে না ফিরে জার্মানিতে চলে যান চোটের পরীক্ষা করাতে। অলিম্পিক্সের পর অংশ নিয়েছিলেন ডায়মন্ড লিগে।অলিম্পিক্সে এবং ডায়মন্ড লিগে রুপো জয় করেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। চোট আঘাতে সমস্যা চলতি বছরের শুরু থেকেই ছিল নীরজের। এরপর ডায়মন্ড লিগের ফাইনালের আগে আঙ্গুলের হাড়ের চির ধরে তাঁর।কবজিতে প্ল্যাস্টার করেই নিজের বাড়িতে ফিরেছেন নীরজ।

সাফল্যের সন্ধানে কয়েকদিন আগে নিজের কোচিং স্টাফে বিরাট বদল করেন পিভি সিন্ধু, এবার সেই পথেই হাঁটতে চলেছেন নীরজ চোপড়াও। যদিও ২০২৫ সালের আগে নীরজের প্রতিযোগিতায় ফেরা কঠিন কারণ তাঁর বর্তমানে চোট রয়েছে।

এদিকে নীরজের মায়ের হাতে বানানো চুরমা খেয়ে ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, নীরজ আপনার হাতে বানানো চুরমা আমায় দিল, এটা খেয়ে আমার খুব আনন্দ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+