Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Paralympics 2024: দেশ গর্বিত তোমাদের সাফল্যে, প্যারালিম্পিক্সে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়ে কী বললেন নীরজ?

প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ের নয়া রেকর্ড সৃষ্টি করেছে ভারত। অতীতের সব রেকর্ড ভেঙে গিয়েছে এবার। প্যারা অ্যাথলিটরা মোট ২৯টি পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। এত বেশি সংখ্যক পদক ভারত কোন প্যারালিম্পিক্সে পায়নি। অলিম্পিক্সে যতটা আশা ছিল ততটা পদকের স্বপ্নপূরণ হয়নি। প্যারালিম্পিক্সে ভারতীয় প্রতিযোগীদের জন্য গর্বিত নীরজ চোপড়া।

অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা অ্যাথলিট সোমবার সোশ্যাল সাইটে প্যারালিম্পিয়ানদের সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। একইসঙ্গে দেশ যে তাঁদের নিয়ে গর্বিত সেটাও উল্লেখ করেছেন। নীরজ লিখেছেন, "প্যারালিম্পিকে অসাধারণ পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। প্রত্যেক প্রতিযোগী ও সাপোর্ট স্টাফদের ২৯টি পদকজয় ও নিজেদের সেরাটা দেওয়ার জন্য অভিনন্দন জানাই। ভারত তোমাদের নিয়ে গর্বিত।"

Neeraj Chopra

চলতি প্যারিস প্যারালিম্পিকে ভারত ২৯ পদক জিতেছে। এর মধ্যে রয়েছে সাতটি সোনা, নয়টি রূপো, ১৩টি ব্রোঞ্জ পদক। ভারত পদক তালিকায় আশাতীত উন্নতি করেছে। চিন, ব্রিটেন, আমেরিকার মত দেশকে হারিয়ে সোনার পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। ২৯টি পদক নিয়ে পদক তালিকায় ভারতের স্থান ১৮।
ভারত প্যারালিম্পিক্সে অ্যাথলেটিক্সে মোট ১৭টি পদক জিতে নয়া রেকর্ড সৃষ্টি করেছে।

টোকিও প্যারালিম্পিক্সে ভারত অ্যাথলেটিক্স বিভাগ থেকে ৮টি পদক জিততে সক্ষম হয়েছিল, এবার সেই সংখ্যা এক লাফে ১১ বেড়েছে। টোকিও প্যারালিম্পিক্সে ভারত মোট ১৯ পদক জিতেছিল, সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গিয়েছেন অ্যাথলেটিক্সেরই পদক সংখ্যা। মোট ২৯টি পদকের মধ্যে অ্যাথলেটিক্স বিভাগ থেকেই এসেছে ১৭টি পদক।


কয়েক সপ্তাহ আগে শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে ছয়টি পদক জিতেছিল ভারত। এরমধ্যে ছিল পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপো। ভারতীয় অ্যাথলিটদের থেকে অনেক বেশি প্রত্যাশা থাকলেও সেটা পূরণ হয়নি।
অলিম্পিক্সের পর দেশে ফেরেননি নীরজ চোপড়া। প্যারিস থেকে চলে যান জার্মানিতে। চোটের সমস্যা নিয়েই অলিম্পিক্সে নামেন, এমনকি প্যারিস অলিম্পিক্সের পর ছুটি না নিয়ে ডায়মন্ড লিগেও অংশ নেন।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন নীরজ। ডায়মন্ড লিগের ফাইনালেও জায়গা করে নিয়েছেন।
আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ব্রাসেলসে হবে ডায়মন্ড লিগ ফাইনাল। বিশ্ব ক্রমতালিকার ভিত্তিতে নীরজ ছাড়াও পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সরাসরি সুযোগ পেয়েছেন অ্যান্ডারসন পিটার্স, জুলিয়ান ওয়েবার, ইয়াকুব ভালদেচ, আদ্রিয়ান মারদারে এবং রদ্রিক ডিন।
আপাতত ডায়মন্ড লিগে চতুর্থ স্থানে আছেন নীরজ। পদকের লক্ষ্যেই নামছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+