National Sports Day 2024: ক্রিকেট থেকে হকি, ভারতে জনপ্রিয়তার নিরিখ শীর্ষে রয়েছে‌ কোন খেলাগুলি?

আগামী ২৯ অগাস্ট দেশজুড়ে পালিত হবে ন্যাশানাল স্পোর্টস ডে। ভারতীয় খেলাধুলার অন্যতম জনক হিসেবে পরিচিত মেজর ধ্যানচাঁদ। কিংবদন্তি এই হকি খেলোয়াড়ের জন্মদিবস ২৯ অগাস্ট। তাঁর প্রতি সম্মান জানাতেই ২৯ অগাস্টকে স্পোর্টস ডে হিসেবে পালন করা হয় দেশে। ভারতের মতো দেশে একটি নির্দিষ্ট খেলা নয়, বরং একাধিক ক্রীড়াই জনপ্রিয়। তবে জনপ্রিয়তার নিরিখে দেশের সেরা পাঁচটি খেলাকে তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ভারতে খেলাধুলার জনপ্রিয়তার শীর্ষে অবশ্যই ক্রিকেট। এই খেলার জনপ্রিয়তা প্রথম থেকেই শীর্ষে। ১৯৮৩ সালে ভারত ক্রিকেটে বিশ্বকাপ জয়ের পর থেকেই এই জনপ্রিয়তা আরও বাড়ে। এরপর সময় যত এগিয়েছে ক্রিকেটে শুধু ভারতবাসীর কাছে একটা খেলা হয়েই সীমাবদ্ধ থাকেনি একইসঙ্গে হয়ে উঠেছে একটা আবেগ। ২০০৮ সালে আইপিএল শুরু হয় ভারতে। এরপর এই খেলার জনপ্রিয়তা গগণচুম্বি হয়ে উঠে।|

National Sports

ভারতে জনপ্রিয় খেলাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফুটবল। ভারতীয় ফুটবলের একটা সোনালী ইতিহাস রয়েছে। কিন্তু একবিংশ শতাব্দীতে ভারতীয় ফুটবল ক্রমশ পিছিয়ে পড়েছে। জাতীয় দল আন্তর্জাতিক আঙিনায় খুব ভালো পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু ফুটবলের জনপ্রিয়তা রাজ্যভিত্তিক। কলকাতাকে বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা।

১০ বছর আগে আইপিএলের ধাঁচে আইএসএল শুরু হয়। ২০২০ সালে এই লিগে অংশ নেয় মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ফুটবলের জনপ্রিয়তা সবথেকে বেশি বাংলা, কেরল, গোয়ার মতো রাজ্যগুলিতে।

কবাডি খেলার জন্ম ভারতে। কিন্তু মাঝে একটা দীর্ঘ সময় এই খেলাটি জনপ্রিয়তা নিন্মগামী ছিল। কিন্তু বিগত এক দশকের কাছাকাছি সময় ফের জনপ্রিয়তা ফিরে পেয়েছে কবাডি। সৌজন্যে প্রো কবাডি লিগ। ফুটবল, ক্রিকেটের মতোই ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট শুরু হয়েছে ভারতে। ২০১৬-১৭ সাল থেকেই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ উঠতে শুরু করে। ভারতের স্পোর্টস ক্যালেন্ডারে প্রো কবাডি লিগ একটা গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।

ভারতের জনপ্রিয় খেলাগুলির তালিকায় আছে হকিও। পরাধীন ভারতে এমনকি স্বাধীনতার পরবর্তী সময়েও হকি ছিল অত্যন্ত জনপ্রিয় খেলা ভারতে। অলিম্পিক্সে আটবার সোনা জিতেছে ভারত। কিন্তুজ দীর্ঘ কয়েক দশক অলিম্পিক্সে কোনও পদক জিততে পারেনি ভারতীয় দল। তবে ২০২০ সালে টোকিও-তে ব্রোঞ্জ জেতে ভারত। এমনকি প্যারিসেও সেই পদক ধরে রাখেন শ্রীজেশরা। ভারতেও শুরু হয়েছে হকি লিগ। ফলে হকি ফের জনপ্রিয়তা ফিরে পাচ্ছে ভারতে।

ভারতে জনপ্রিয় খেলা গুলির তালিকায় আছে ব্যাডমিন্টনও। বিশেষ করে সাইনা-সিন্ধুরা অলিম্পিক্সে পদক জয়ের পর থেকেই এই খেলাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ অনেকটাই বৃদ্ধি পায়। প্রো ব্যাডমিন্টন লিগও দেশে চালু হয়েছে। ফলে ব্যাডমিন্টন এখন দেশের জনপ্রিয় পাঁচটি খেলার মধ্যে একটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+