Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

National Sports Awards: জাতীয় ক্রীড়া পুরস্কারে নেই কোনও ক্রিকেটার, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

National Sports Awards: জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। তবে সেই তালিকায় নেই কোনও ক্রিকেটার।

দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যান চাঁদ খেল রত্ন। মনু ভাকের, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার ও ডি গুকেশ এবার সেই পুরস্কার পাচ্ছেন।

National Sports Awards

প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন মনু ভাকের। ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে, সেই দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রবীণ কুমার প্যারা অলিম্পিক্সে হাই জাম্পে সোনা জেতেন। ডি গুকেশ দাবায় বিশ্বচ্যাম্পিয়ন, চেস অলিম্পিয়াডেও ঐতিহাসিক সাফল্য পেয়েছেন।

অর্জুন পুরস্কার পাচ্ছেন জ্যোতি ইয়ারাজি, অন্নু রানি (অ্যাথলেটিক্স), নীতু ও সুইটি (বক্সিং), বন্তিকা আগরওয়াল (দাবা), সালিমা টেটে, অভিষেক, সঞ্জয়, জার্মানপ্রীত সিং, সুখজিৎ সিং (হকি), রাকেশ কুমার (প্যারা আর্চারি), প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিত সিং, সচিন খিলাড়ি, ধরমবীর, প্রণব সুরমা, এইচ হোকাতো সেমা, সিমরণ, নভদীপ (প্যারা অ্যাথলেটিক্স)।

এ ছাড়াও অর্জুন পাচ্ছেন নীতেশ কুমার, তুলসীমতি মুরুগেসান, নিত্য শ্রী সুমতি শিবান, মণীষা রামদাস (প্যারা ব্যাডমিন্টন), কপিল পারমার (প্যারা জুডো), মোনা আগরওয়াল, রুবিনা ফ্রান্সিস (প্যারা শ্যুটিং), স্বপ্নিল কুসালে, সরবজ্যোৎ সিং (শ্যুটিং), অভয় সিং (স্কোয়াশ), সজন প্রকাশ (সাঁতার), আমন (কুস্তি)।

ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য অর্জুন পুরস্কারের জীবনকৃতি বিভাগে যাঁরা পুরস্কৃত হচ্ছেন তাঁরা হলেন- সুচা সিং (অ্যাথলেটিক্স) ও মুরলীকান্ত রাজারান পেতকার (প্যারা সাঁতার)। দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন সুভাষ রাণা (প্যারা শ্যুটিং), দীপালি দেশপাণ্ডে (শ্যুটিং), সন্দীপ সাঙ্গওয়ান (হকি)। দ্রোণাচার্য পুরস্কারের জীবনকৃতি বিভাগে সম্মানিত হচ্ছেন এস মুরলীধরন (ব্যাডমিন্টন), আর্মান্দো কোলাসো (ফুটবল)।

রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার পাচ্ছে ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি পাচ্ছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (প্রথম রানার-আপ), অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় রানার-আপ)। ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার প্রদান করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+