National Games: জাতীয় গেমসে এবার গড়াপেটা বিতর্ক, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ক্ষুব্ধ পিটি ঊষার
বিতর্ক যেন পিছু ছাড়ছে না জাতীয় গেমসের। বাংলার সাঁতার দলকে নিয়ে বিতর্কের পর এবার বিতর্কের কেন্দ্রে তাইকোন্ডো। ম্যাচ গড়াপেটার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় গেমস কমিটি তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশনকে বদল করে দিয়েছে।
উত্তরাখণ্ডে শুরু হয়েছে ৩৮তম জাতীয় গেমসের আসর। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন। কিন্তু তাইকোন্ডো ইভেন্টে গড়াপেটার মতো গুরুতর অভিযোগ যেভাবে উঠেছে তা অস্বস্তিতে ফেলে দিয়েছে আয়োজকদের। এই খেলায় ১৬টি ওজন বিভাগের ১০টিতেই গড়াপেটার অভিযোগ উঠেছে। তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশন ছিলেন টি প্রবীণ কুমার।

এই অভিযোগ উঠার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর পরিবর্তে দলে এসেছেন দীনেশ কুমার। বিভিন্ন পদকের ইভেন্ট ছেড়ে দিলে সেই অনুসারে টাকার দর স্থির হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন গুরুতর অভিযোগ উঠার পরই কঠোর ব্যবস্থা নিয়েছে গেমসের আয়োজক কমিটি। । কয়েকটি রাজ্যের কর্তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। এমনকি এক ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারীর নামেও অভিযোগ তোলা হয়েছে।
জাতীয় গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটির প্রধান সুনয়না কুমারী জানিয়েছেন, আমার এই প্রতিযোগিতার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। বেশ কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশন প্রবীণ কুমারকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনৈতিক কোনও কর্মকাণ্ড যাতে গেমসে না হয় তার জন্য আমরা সতর্ক।
অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষাও এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। । পিটি ঊষা বলেছেন, খেলাধুলায় স্বচ্ছতা বজায় রাখা সবথেকে জরুরি। দেশের সবচেয়ে বড় মঞ্চে প্রতিযোগীরা যাতে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য । কোনও রকম অনৈতিক কাজ সমর্থন করা হবে না।।
একইসঙ্গে আইওএ সভাপতি বলেন, জাতীয় গেমসের মতো প্রতিযোগিতার পদক অন্য কোথাও নির্ধারিত হতে পারে না। যে অভিযোগ উঠেছে তা খুবই দুর্ভাগ্যের। আমাদের কাছে প্রত্যেক প্রতিযোগী সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নেব।












Click it and Unblock the Notifications