Narendra Modi: বছর শেষে ক্রীড়াবিদদের সাফল্যের কথা মোদীর মুখে, নতুন বছরে মিশন প্যারিস

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ৩১ ডিসেম্বর। ২০২৩ সালের শেষ দিন। সোমবার সপ্তাহের শুরুর দিন থেকে সূচনা হবে ২০২৪ সালের। রাজনীতি-সমাজ-অর্থনীতির মতোই চলতি বছর স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় খেলাধুলার জগতেও। এশিয়ান গেমসে রেকর্ড সাফল্য থেকে ক্রিকেটে এশিয়া‌ কাপ চ্যাম্পিয়ন। খেলাধুলার ক্ষেত্রেও একাধিক মাইলস্টোন সৃষ্টি করেছে ই বছর। ২০২৩ সালের শেষ দিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে খেলার প্রসঙ্গ।

রবিবার বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর শেষে ফিরে দেখার মতোই তণার বক্তব্যে উঠে আসে চলতি বছরের দেশের সব ক্ষেত্রে সাফল্যের কথা। সেখানেই উঠে আসে ২০২৩ সালে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যের প্রসঙ্গ। ২০২৩ সালের অভূতপূর্ব সাফল্যের জন্য ক্রীড়াবিদদের প্রশংসা করেন মোদী। সেইসঙ্গে ২০২৪ সালে ক্রীড়াক্ষেত্রে ভারতের মূল লক্ষ্য কী সেটাও উল্লেখ করেন।

Narendra Modi

বছরের শেষ মন কি বাতে প্রধানমন্ত্রী ভালো পারফরম্যান্সের জন্য ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে উল্লেখ করেন, এশিয়া‌ন গেমস, প্যারা এশিয়ান গেমস, একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সের কথা। মোদীর কথায়, '২০২৩ সালে আমাদের অ্যাথ‌লিটরা দুরন্ত পারফরম্যান্স করেছে‌ন। এশিয়ান গেমসে ১০৭টি এবং প্যারা এশিয়ান গেমসে ১১১টি পদক জিতেছেন।'

একইসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, 'ক্রিকেটে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররা তাঁদের পারফরম্যান্সের মধ্য দিয়ে সবার হৃদয় জিতে নি্য়েছেন। এবার ২০২৪ সালে প্যারিস অলিম্পিক আয়োজন করছে। গোটা দেশ এই প্রতিযোগিতার জন্য অ্যাথলিটদের উদ্বুদ্ধ করছে।' প্যারিস অলিম্পিক গেমস শুরু হবে ২০২৪ সালের ২৬ জুলাই। চলবে ১১ অগস্ট পর্যন্ত।


এশিয়ান গেমসে রেকর্ড ১০০ পদকের লক্ষ্যমাত্রা ২০২৩ সালেই পূরণ হয়েছে। এবার ভারতের লক্ষ্য অলিম্পিকে সাফল্য পাওয়া। সেইসঙ্গে পদক সংখ্যা বাড়ানো। টোকিও অলিম্পিকে অ্যাথলেটিক্সে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন ‌নীরজ চোপড়া। তাঁকে ঘিরে প্যারিসেও থাকবে সোনার প্রত্যাশা।একইসঙ্গে ব্যাডমিন্টন থেকে শুটিং এশিয়ান গেমসে চমকপ্রদ পারফরম্যান্স করেছে ভারত।

ব্যর্থতার ধারা কাটিয়ে আগেই ঘুড়ে দাঁড়িয়েছে ভারতীয় হকি দল। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে ভারত। দীর্ঘদিন পর আবার অলিম্পিক পোডিয়ামে স্থান করে নেয় ভারতীয় হকি দল।চলতি এশিয়ান গেমসে সোনা জয়ের পাশাপাশি ভারতীয় হকি দল প্যারিস অলিম্পিকের টিকিটও কনফার্ম করে ফেলেছে।

এর পাশাপাশি বছরের শুরুতেই ফুটবলের মেগা ইভেন্ট। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু কাতারে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ।২০২৪ সালে হবে টি২০ বিশ্বকাপ। আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+