Narendra Modi: রাজ্যে অশান্তি অব্যাহত, মোদীকে মণিপুরে আসার আবেদন মিক্সড মার্শাল আর্টস ফাইটারের

গত এক বছরের কাছাকাছি সময় ধরেই উত্তপ্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। দুই গোষ্ঠীর মধ্যে হিংসার জেরে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী মোদী গোটা ভারতে সফর করলেও এই সময়কালে মণিপুরে যাননি। রাজ্যের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন সেখানার ক্রীড়াবিদরা। এবারমণিপুরের চাংরেং কোরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার নিজ রাজ্যে যাওয়ার জন্য আবেদন করলেন।

একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ আবেদন রেখেছেন কোরেন। তিনি প্রধানমন্ত্রীকে মণিপুরে যাওয়ার আর্জি জানিয়েছেন। মণিপুরের মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) যোদ্ধা চাংরেং কোরেন, একটি আবেগপূর্ণ আবেদন করেছেন প্রধামমন্ত্রী মোদীর কাছে। তাঁর অনুরোধ অশান্ত মণিপুরে গিয়ে শান্তির বার্তা দিন মোদী।

Narendra Modi

একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচের পর বেল্ট নিয়ে ম্যাট্রিক্স ফাইট নাইটের চাংরেং কোরেন বলেন, "প্রধানমন্ত্রী মোদীজির কাছে এটা আমার বিনীত অনুরোধ। মণিপুরে ব্যাপক সমস্যা চলছে এবং প্রায় এক বছর হয়ে গেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তাই অনেকে ঠিকমতো খাবার বা জল ছাড়াই ত্রাণ শিবিরে রয়েছে। শিশুরা পড়াশোনা করতে পারছে না। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। মোদীজি, দয়া করে একবার মণিপুরে আসুন এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনুন।"

চাংরেং কোরেন তাঁর আবেদনের শেষের দিকে কান্নায় ভেঙে পড়েন এবং প্রধানমন্ত্রী মোদিকে তার বার্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ম্যাচ জয়ের পর বক্তৃতা দেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। মণিপুরের মিক্সড মার্শাল আর্ট যোদ্ধাকে এমএফএন ব্যান্টামওয়েট চ্যাম্পিয়নের মুকুট দেওয়া হয়েছিল।

কোরেনের এই ভিডিওকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেসও। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বি ভি। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মণিপুরের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই কংগ্রেস নেতার দাবি, প্রধানমন্ত্রী যদি মণিপুরের মানুষের সমস্যা সমাধানের জন্য আরও উদ্যোগ নেন, তাহলে মণিপুরের মানুষের দুর্দশার অবসান ঘটবে।


গত বছরের মে থেকে রাজ্যে জাতিগত সহিংসতায় অন্তত ২১৯ জন নিহত হয়েছে। মেইতি সম্প্রদায়ের তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে একটি 'উপজাতি সংহতি মার্চ' সংগঠিত হওয়ার পরে ৩ মে সহিংসতা শুরু হয়।

কোরেনই প্রথম নয় এর আগে মীরাবাই চানু থেকে শুরু করে রাজ্যের অন্য ক্রীড়াবিদরাও এই বিষয়ে সরব হয়েছেন। লোকসভা ভোটের আগে মণিপুরে শান্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+