Exclusive: টোকিও অলিম্পিক থেকে বিদায় প্রণতির, অবাক সিদ্ধান্তে অনেক প্রশ্ন কোচ মিনারার
রিও অলিম্পিকে দেশকে গর্বিত করা দীপা কর্মকারের কৃতিত্বের ধারেকাছে পৌঁছাতে পারলেন না বাংলার প্রণতির নায়েক। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন এবারের অলিম্পিকে ভারতের একমাত্র প্রতিনিধি। সুযোগ থাকলেও কেন প্রণতি নিজের সবচেয়ে শক্তিশালী ভল্টে দ্বিতীয় প্রয়াস করলেন না, তাতে হতবাক প্রণতির ছোটবেলার কোচ মিনারা বেগম। অল অ্যারাউন্ডে প্রণতির খারাপ ফল দেখে টিভির সামনেই কেঁদে ফেললেন প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন সাইয়ের প্রাক্তন কোচ।

হতাশ করলেন প্রণতি
আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের সাব ডিভিশন ওয়ানে নেমেছিলেন প্রণতি নায়েক। যদিও ফাইনালে উঠতে পারেননি এবারের অলিম্পিকে দেশের একমাত্র জিমন্যাস্ট। অল অ্যারাউন্ডে তাঁর পারফরম্যান্সও রীতিমতো হতাশাজনক। ভল্টে ডিফিকাল্টি ও একজিউশনে তাঁর স্কোর যথাক্রমে ৫ ও ৮.৪৬৬, মোট ১৩.৪৬৬। আনইভেন বারস ও ব্যালান্স বিমে খুবই খারাপ স্কোর করেন প্রণতি। আনইভেন বারসে ডিফিকাল্টি ও এগজিকিউশনে স্কোর যথাক্রমে ৪.১ ও ৪.৯৩৩, মোট ৯.০৩৩। ব্যালান্স বিমে ডিফিকাল্টিতে ৪.৫ ও এগজিকিউশনে ৪.৯৩৩ হওয়ায় মোট স্কোর দাঁড়ায় ৯.৪৩৩। ফ্লোর-এ ডিফিকাল্টিতে ৪.৪ ও এগজিকিউশনে স্কোর ছিল ৬.২৩৩, মোট ১০.৬৩৩। সবমিলিয়ে প্রণতির ৪২.৫৬৫।

একটাই ভল্ট!
সবচেয়ে বড় কথা সুযোগ থাকলেও দ্বিতীয় ভল্টটি নেননি প্রণতি, ছোট থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আসরে ভল্টই প্রণতির পদক জয়ে বড় ভূমিকা নিয়েছে। তাঁর ছোটবেলার কোচ তথা প্রাক্তন সাই কোচ মিনারা বেগম ওয়ানইন্ডিয়া বাংলার সঙ্গে কথা বলার সময় জানালেন, আমার বিশ্বাসই হচ্ছে না কেন প্রণতি দ্বিতীয় ভল্ট নিলেন না। অল অ্যারাউন্ডে ফাইনালে উঠতে প্রথম আটে থাকা বা না থাকা পরের কথা। কেন চেষ্টা করলেন না? দ্বিতীয় ভল্টটিতে ভালো স্কোর করলে দুটি ভল্টের স্কোরের গড়় ধরা হত। তা প্রণতির এবারের স্কোরের থেকে বেশি হতেই পারত। আমি টিভিতে প্রণতির ইভেন্ট দেখছিলাম। একটা ভল্ট দেখে বিভিন্নজনকে ফোন করতে থাকি। সকলেই আমাকে বলেন, প্রণতি একটি ভল্টই নিয়েছেন। সুযোগ থাকলেও দ্বিতীয় ভল্টটি তিনি নেননি।

কোচের ভূমিকা
মিনারা বেগম বললেন, একজন অলিম্পিয়ান তৈরি করা সহজ নয়। একজন খেলোয়াড়ের যেমন প্রতিভা বিকশিত করতে হয়, তেমনই তার পিছনে থাকে কোচেদের নিরলস পরিশ্রম, পরিকল্পনা, স্বার্থত্যাগ। ছোটবেলা থেকে প্রণতিকে গড়ে তুলেছি, স্বপ্ন দেখিয়েছি অলিম্পিকে নামার। কিন্তু প্রণতির পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, শুধু নামের পাশে অলিম্পিয়ান তকমা লাগাতেই বোধ হয় গিয়েছিল টোকিওতে। মানুষ যখন দেশের জন্য জীবন দিতে তৈরি থাকেন সেখানে প্রণতির এই খারাপ পারফরম্যান্স দেখে একটা কথাই মনে হচ্ছে। কোনও ঝুঁকি না নিয়ে, অনেক কিছু ছেড়ে দিয়ে এবং বেশ কিছু ভুলভ্রান্তি করাই এই খারাপ ফল। আনইভেন বারস, ব্যালান্স বিমে অপ্রত্যাশিত খারাপ ফল হয়েছে। সামগ্রিক যে স্কোর হয়েছে ৪২-এর উপরে সেটা অলিম্পিকের আসরে কাম্য নয়। যেখানে জাতীয় শিবিরের অনেকেই নিয়মিত এর চেয়ে ভালো পারফর্ম করেন। এত খারাপ ফল কেন হল তার পর্যালোচনা করা অবশ্যই জরুরি।

স্বপ্নভঙ্গের বেদনা
প্রণতির এই হতাশাজনক পারফরম্যান্স দেখে টিভির সামনেই কেঁদে ফেলেন মিনারা বেগম, চোখের সামনে এভাবে স্বপ্নকে চুরমার হতে দেখে। তিনি বলেন, ফাইনালে ওঠার চেয়েও আমার কাছে গুরুত্ব বেশি নিজের সেরাটা দেওয়া। যেটা প্রণতি এদিন করেননি। মনে হচ্ছে যেন ঘুরতেই টোকিওয় যাওয়া! এর দায় নিতে হবে সাইয়ের শীর্ষকর্তাদেরও। যিনি জেলার কোনও চ্যাম্পিয়ন তৈরি করতে পারেননি, সেই মধ্যপ্রদেশের লক্ষ্মণ শর্মাকে প্রণতির সঙ্গে জাতীয় কোচ হিসেবে পাঠানো হল। জিমন্যাস্টিক্সে অনেক খুঁটিনাটি বিষয় থাকে। সেগুলি পারফেক্ট করাই কোচের কাজ। প্রণতির পারফরম্যান্সই বলে দিচ্ছে প্রস্তুতিতেই খামতি ছিল। এমন খারাপ পারফরম্যান্স হয়েছে কোচের অনভিজ্ঞতার জন্যও। আমি বারবার প্রণতিকে বলেছি ভল্টটা মন দিয়ে করতে। আমি সব সময় আমার ছাত্রী প্রণতির সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাশে থেকেছি। এবারও চেয়েছিলাম বিনা পয়সায় সাইতে হাজির থেকে প্রণতিকে সাহায্য করতে। এতদিনের অভিজ্ঞতা ভাগ করে নিতে চেয়েছিলাম, যাতে প্রণতি অলিম্পিকের আসরে সেরাটা মেলে ধরতে পারেন। কিন্তু সেই সুযোগ পেলাম না। চোখের সামনে এভাবে তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নকে চুরমার হতে দেখলাম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications