Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে প্রণয়, সেমিফাইনাল থেকেই বিদায় সিন্ধুর

মালয়েশিয়া মাস্টার্স খেতাব জয় থেকে আর এক ধাপ দূরে এইচএস প্রণয়। ভারতীয় শাটলার এদিন ফাইনালে পৌঁছে গেলেন কিছুটা ভাগ্যের সহায়তাতেও। সেমিফাইনাল চলাকালীনই চোট পেয়ে সরে দাঁড়াতে বাধ্য হন তাঁর প্রতিপক্ষ।

লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তদের ব্যর্থতা কাটিয়ে দেশের মুখ উজ্জ্বল করার একমাত্র গুরুদায়িত্ব একমাত্র প্রণয়ের কাঁধেই। কেন না, মহিলা সিঙ্গলসের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু।

এইচএস প্রণয়

প্রণয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতার। ২০১৯ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ খেতাবজয়ী আদিনাতার চ্যালেঞ্জ সামলে প্রণয় ১৯-১৭ ব্যবধানে এগিয়ে ছিলেন। তখনই জাম্প রিটার্ন করার সময় ভারসাম্য রাখতে না পেরে বেকায়দায় পড়ে যান আদিনাতা। হাঁটুতে গুরুতর চোট পান।

প্রণয় ও ইন্দোনেশিয়ার কোচ ছুটে যান আদিনাতার কাছে। এরপর হুইলচেয়ারে বসে কোর্ট ছাড়েন তিনি। ভারতের কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে আদিনাতা সেমিফাইনালে উঠেছিলেন। শ্রীকান্তকে তিনি হারান ১৬-২১, ২১-১৬, ২১-১১ ব্যবধানে। ফাইনালে প্রণয়ের প্রতিপক্ষ চিনের ওয়েং হং ইয়াং বা চাইনিজ তাইপের লিন চুন-ওয়াই।

এইচএস প্রণয়

চলতি মরশুমে এই প্রথম কোনও ইভেন্টের ফাইনাল খেলবেন প্রণয়। গত বছর সুইস ওপেনে রানার-আপ হয়েছিলেন। আজ প্রণয় একটা সময় ১১-১ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু পরের ৯টির মধ্যে ৭টি পয়েন্ট জিতে নেন আদিনাতা। প্রণয়ের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে থাকেন, আদিনাতা এক সময় ১০-১৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন।

সেখান থেকে স্কোর ১৪-১৫, এমনকী ১৬-১৬ করে ফেলেন ক্রস কোর্ট উইনার্স ও বডি স্ম্যাশের মাধ্যমে। এরপর প্রণয় ফের দাপট দেখান এবং লিড বাড়াতে থাকেন। অবশেষে আদিনাতার চোট প্রণয়কে পৌঁছে দেয় ফাইনালে।

পিভি সিন্ধু

মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধুর খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হলো এদিন। তিনি ছিটকে গেলেন সেমিফাইনাল থেকেই। ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া তুংজুংয়ের কাছে সিন্ধু হেরে গেলেন স্ট্রেট গেমে। তুনজুং জিতলেন ২১-১৪, ২১-১৭ ব্যবধানে। মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে সিন্ধু ৮-২১, ৮-২১ ব্যবধানে পরাস্ত হয়েছিলেন তুনজুংয়ের কাছেই।

প্রথম গেমে সিন্ধু ১১-৮ ব্যবধানে লিড আদায় করে নিয়েছিলেন। এরপর তুনজুং কামব্যাক করেন। একটা সময় সিন্ধু ১২-১০ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু এরপর তুনজুংয়ের দাপটের কাছে ছন্দ হারিয়ে ফেলেন। দ্বিতীয় গেম একটা সময় ৫-৫ স্কোরলাইনে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে ১৬-১১ ব্যবধানে এগিয়ে যান তুনজুং।

পাঁচটি ম্যাচ পয়েন্টের মধ্যে সিন্ধু দুটি বাঁচাতে সক্ষম হলেও একটি আনফোর্সড এরর সিন্ধুকে ছিটকে দেয় টুর্নামেন্ট থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+