Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেদান্ত সাঁতারে ভারতকে জেতালেন ৫টি সোনা, কোন জনপ্রিয় অভিনেতার পুত্র জানেন?

দক্ষিণ ভারত তথা বলিউডের জনপ্রিয় নায়কের পুত্র বেদান্ত। তবে বাবার মতো চলচ্চিত্র জগতে নয়। দেশের হয়ে জয়ধ্বজা ওড়ালেন সাঁতারে চমকপ্রদ সাফল্যের মাধ্যমে। মালয়েশিয়ায় আমন্ত্রণী বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় পাঁচটি সোনা জিতে।

খেলো ইন্ডিয়া গেমসেও সাফল্য পেয়েছিলেন বেদান্ত। তবে এবার আন্তর্জাতিক আসরে। তাও দুটি ক্ষেত্রে নিজের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে। ঘটনাটি নজরে আসতেই অভিনন্দনের বন্যায় ভাসছেন অভিনেতা ও তাঁর সুযোগ্য পুত্র।

বেদান্ত

রঙ্গনাথন মাধবন। পরিচিত আর মাধবন বা মাধবন নামেই। একের পর এ হিট ছবি উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের কাহিনিকার ও প্রযোজকও। একাধিক ফিল্মফেয়ার পুরস্কার থেকে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সেই মাধবনেরই পুত্র হলেন বেদান্ত। পুত্রের সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মাধবন।

তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে বেদান্তকে পদক গলায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। একটিতে দেখা গিয়েছে পুত্রের সঙ্গে দাঁড়িয়ে মা সরিতা বির্জে। মাধবন লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদে এবং সকলের শুভেচ্ছায় বেদান্ত ৫০, ১০০, ২০০, ৪০০ ও ১৫০০ মিটার সাঁতারে সোনা জিতেছেন। কুয়ালালামপুরে হয়েছিল এই সাঁতার প্রতিযোগিতা।

মাধবন পুত্র বেদান্ত

মালয়েশিয়ান আমন্ত্রণী বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার দুটি বিভাগে বেদান্ত যে কেরিয়ারের সেরা সময় নিশ্চিত করেছেন তারও উল্লেখ রয়েছে মাধবনের বার্তায়। সাই এবং দেশের সাঁতার সংস্থার প্রতি ধন্যবাদও জানিয়েছেন। চলচ্চিত্র জগতের একাধিক তারকা মাধবন ও তাঁর পুত্রকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তামিল সুপারস্টার সূর্য হার্ট ইমোজি দিয়ে মাধবন, সরিতা, বেদান্ত ও গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন। চিত্র পরিচালক আনন্দ এল রাই, অভিনেতা দর্শন কুমার, শিল্পা শিরোদকর, লরা দত্ত, লক্ষ্মী মাঞ্চু-সহ অনেকেই বেদান্তর এই কীর্তির জন্য অভিনন্দন জানান। রাজেশ খট্টরের কথা, বেদান্ত অভিভাবকদের পাশাপাশি গোটা দেশকে গর্বিত করেছেন।

Madhavans Son Vedaant

গত ফেব্রুয়ারিতে খেলো ইন্ডিয়া গেমসে বেদান্ত মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানেও ১০০, ২০০, ১৫০ মিটারের ইভেন্টে পাঁচটি সোনা ও ২টি রুপো জিতেছিলেন। সেখানে মহারাষ্ট্র সাঁতারে ছেলেদের দলগত বিভাগে ট্রফির পাশাপাশি সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে। গত বছর পুত্রের ১৭তম জন্মদিনে মাধবন লিখেছিলেন, আগামী বছরটা গুরুত্বপূর্ণ।

স্বাভাবিকভাবেই এই সময়কালে পুত্রের একের পর এক সাফল্যে খুশির হাওয়া মাধবন পরিবারে। শাহরুখ খানের পুত্র যেখানে বিতর্কে জড়়ান মাঝেমধ্যেই, সেখানে মাধবন-পুত্রর এই সাফল্য নিয়ে গর্বিত সকলেই। বেদান্তর আগামী দিনে আরও বড় সাফল্য প্রার্থনা করছেন সকলেই।

(ছবি- মাধবনের সোশ্যাল মিডিয়া)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+