জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ভারতীয় খেলোয়াড়দের তালিকায় চোখ বুলিয়ে নিন
প্রতি বছর ২৯ অগাস্ট ভারতে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস। এদিনই দেশের কৃতি ক্রীড়াবিদদের হাতে খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য, ধ্যান চাঁদ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতি বছর ২৯ অগাস্ট ভারতে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস। এদিনই দেশের কৃতি ক্রীড়াবিদদের হাতে খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য, ধ্যান চাঁদ পুরস্কার তুলে দেওয়া হয়। দেখে নেব এ বছর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাঁদের হাতে তুলে দিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার।

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
ভারতের অন্যতম সফল কুস্তিগীর বজরং পুনিয়া ও প্যারা অ্যাথলিট দীপা মালিক পেলেন দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। যদিও বিশ্ব চ্য়াম্পিয়নশিপের জন্য রাশিয়ায় অনুশীলনে ব্যস্ত থাকায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি পুনিয়া।

অর্জুন পুরস্কার
ভারতীয় ক্রিকেট দলের রবীন্দ্র জাদেজা, অ্যাথলিট মহম্মদ আনাস ইয়াহিয়া, তাজিন্দর সিং পাল সিং তুর, প্যারা শাটলার প্রমোদ ভগত, টেবিল টেনিস খেলোয়াড় হারমিত রাজুল দেশাই, কুস্তিগীর পূজা ধান্দা, কবাডি খেলোয়াড় অজয় ঠাকুর, মহিলা ক্রিকেটার পুনম যাদব, অ্যাথলিট স্বপ্না বর্মন, প্যারা অ্যাথলিট সুন্দর সিং গুরজার, মোটর স্পোর্টস চ্যাম্পিয়ন গৌরব সিং গিল, শ্যুটার অঞ্জুম মৌদগিল, শাটলার সাই প্রণীত, পোলো তারকা মিমরান সিং শেরগিল, ইকুসটেরিয়ান ফৌয়াদ মির্জা, ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু, বক্সার সোনিয়া লাথের, হকি তারকা চিনগ্লেনসানা সিং কানগুজাম এবং বডি বিল্ডার এস ভাস্করণকে দেওয়া হল অর্জুন পুরস্কার। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় পুরস্কার নিতে আসেননি রবীন্দ্র জাদেজা।

দ্রোণাচার্য পুরস্কার (নিয়মিত)
টেবিল টেনিস কোচ সন্দীপ গুপ্ত, অ্যাথলিটিক্সের কোচ মহিন্দর সিং ধিলন ও ব্যাডমিন্টন কোচ বিমল কুমার পেলেন দ্রোণাচার্য পুরস্কার।
|
দ্রোণাচার্য পুরস্কার (আজীবন)
লাইফ টাইম ক্যাটেগরিতে দ্রোণাচার্য পুরস্কার পেলেন কাবাডি কোচ রনবীর সিং খোকার, ক্রিকেট কোচ সঞ্জয় ভরদ্বাজ ও হকি কোচ মেজবান প্যাটেল।
|
ধ্যান চাঁদ পুরস্কার
কুস্তিগীর মনোজ কুমার, টেনিস তারকা নিতেন কীর্তানে, তিরন্দাজসি লালরিমসাঙ্গা, টেবিল টেনিসের অরূপ বসাক ও হকি তারকা ম্যানুয়েল ফ্রেডরিক্স পেলেন এবছরের ধ্যান চাঁদ পুরস্কার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications