Lakshya Sen: লক্ষ্য সেন ফের স্বমহিমায়, ভারতীয় শাটলার জিতলেন কানাডা ওপেন
Lakshya Sen: লক্ষ্য সেন ফের স্বমহিমায়। জিতে নিলেন কানাডা ওপেন। ফাইনালে তিনি হারালেন অল ইংল্যান্ড চ্যাম্পিয়নকে।
এর আগে, রাউন্ড অব ৩২-এ লক্ষ্যর কাছে পরাস্ত হয়েছিলেন বিশ্বের ১ নম্বর কুনলাভুট ভিদিতসার্ন (Kunlavut Vitidsarn)। নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হওয়া আত্মবিশ্বাস বাড়াল ভারতীয় শাটলারের।

কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন লক্ষ্য। তারপর কিছুটা ছন্দ হারান। চোটের কারণে কোর্টের বাইরেও থাকতে হয়েছিল। কানাডা ওপেনে অবশ্য অনেকটা চেনা ছন্দেই পাওয়া গিয়েছে লক্ষ্যকে। ফাইনালে তিনি হারিয়ে দিলেন লি শি ফেংকে। খেলার ফল ২১-১৮, ২২-২০।
এটি লক্ষ্য সেনের কেরিয়ারের দ্বিতীয় বিডব্লিউএফ ওয়াল্র্ড ট্যুর খেতাব। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ইন্ডিয়া ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন লক্ষ্য। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে রয়েছেন লক্ষ্য। বিশ্বের ১ নম্বর প্লেয়ারকে ২১-১৮, ২১-১৫-এ হারানোর পাশাপাশি সেমিফাইনালে লক্ষ্য জয় ছিনিয়ে নিয়েছিলেন বিশ্বের ১১ নম্বর শাটলার জাপানের কেন্তো নিশিমোতোর বিরুদ্ধে।
নিশিমোতোর বিরুদ্ধে জয় লক্ষ্যকে পৌঁছে দেয় দ্বিতীয় সুপার ৫০০ ফাইনালে। এক বছরেরও বেশি সময়ের পর তিনি বিডব্লিউএফের ওয়ার্ল্ড ট্যুরের ফাইনাল খেললেন। সেমিফাইনালে নিশিমোতোকে লক্ষ্য হারিয়েছিলেন ২১-১৭, ২১-১৫ গেমে। গত অগাস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর নাকে অস্ত্রোপচার হয়েছিল লক্ষ্যর। সুস্থ হয়ে কোর্টে ফিরতে অনেকটা সময় লেগেছিল।

বার্মিংহ্যামে গত বছরের অগাস্টে কমনওয়েলথ গেমস ফাইনাল খেলেছিলেন। তারপর এই প্রথম কোনও প্রথম প্রতিযোগিতার ফাইনালে উঠলেন লক্ষ্য। তাইল্যান্ড ওপেনে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। কানাডা ওপেনে খেতাব জিতলেন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের শেষে।
Sometimes, the hardest battles lead to the sweetest victories. The wait is over, and I am delighted to be crowned the Canada Open winner! Grateful beyond words 🎉🏆 #SenMode #BWFWorldTour#CanadaOpen2023 pic.twitter.com/u8b7YzPX01
— Lakshya Sen (@lakshya_sen) July 10, 2023
রাউন্ড অব সিক্সটিনে লক্ষ্য হারিয়ে দেন ব্রাজিলের ইগর কোয়েলহো দি অলিভিয়েরাকে, খেলার ফল ছিল ২১-১৫, ২১-১১। একমাত্র কোয়ার্টার ফাইনালেই লক্ষ্যকে তিন গেমের লড়াইয়ে জিততে হয়। জার্মানির জুলিয়েন কারাজিকে ২১-৮, ১৭-২১, ২১-১০ গেমে হারান। কানাডা ওপেনে মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু হেরে যান সেমিফাইনালে। বিশ্বের প্রাক্তন ১ নম্বর আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications