Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Khel Ratna Award: অলিম্পিক্সে জিতেছেন জোড়া পদক, খেলরত্নের জন্য মনোনীতই হলেন না মনু ভাকের, শুরু বিতর্ক

২০২৪ সালে যে কয়েকজন ক্রীড়াবিদ ভারতের নাম বিশ্ব মঞ্চে উজ্জ্বল করেছেন তাদের মধ্যে অন্যতম মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে তাঁর সৌজন্যে দুটি পদক জিতেছিল ভারত। কিন্ত এমন সাফল্যের পরও মনু ভাকের দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন না। বছরের শেষে যা নিয়ে বিরাট বিতর্ক।

খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। তাঁর নেতৃত্বের ভারত প্যারিসে ব্রোঞ্জ পদক জেতে। একইসঙ্গে মনোনীত হয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার। টি৬৪ বিভাগে সোনা জিতেছেন। কিন্তু অলিম্পিক্সে দুটি পদক জিতেও ব্রাত্য মনু ভাকের। কিন্ত কেন মনুর নাম নেই খেলরত্নের তালিকায়?

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মনু ভাকের পুরস্কারের জন্য আবেদন করেননি। কিন্তু তারকা শুট্যারের পরিবারের ঘনিষ্ঠ সূত্র এই দাবি মানতে নারাজ। তাঁরা পাল্টা জানিয়েছেন যে মনু আবেদন পত্র পাঠিয়েছিলেন। ফলে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে।

২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টি করেছেন মনু ভাকের। প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিক্সে দুটি পদক জিতেছেন। ব্যাক্তিগত রাউন্ডে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি মিক্সড টিম ইভেন্টে ১০ এয়ার পিস্তল ইভেন্টে সরবজ্যোত সিংয়ের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ জেতেন। একটুর জন্য তৃতীয় পদক জিততে পারেননি।

অল্প বয়সেই অলিম্পিক্সের মতো ইভেন্টে জোড়া পদক জিতে মনু ভাকের ভারতীয় খেলাধুলায় নতুন একজন আইকন হয়ে উঠেছেন। কিন্তু এক সাফল্যের পরও তাঁর নাম নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হল তা একেবারেই ভারতীয় খেলাধুলার জন্য ভালো বিজ্ঞাপণ নয়। এর আগে মন ২০২০ সালে ক্রীড়ায় অসামান্য পারফরম্যান্স করার জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল মনু ভাকেরকে। রাতের দিকে মনু ভাকেরর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নিয়ম মেনেই আবেদন করা হয়েছিল, দেশকে জেতানোর তো কোনও মানেই হয়না, যেভাবে স্বীকৃতি পেতে ভিক্ষা করতে হয়।

২০২৩ সালে, ভারতের পেসার মহম্মদ শামিও অর্জুন পুরস্কারের জন্য আবেদন করেননি কিন্তু বিসিসিআই-র প্রচেষ্টাতেই এই সম্নান পেয়েছিলেন শামি। এবার মনুর জন্য আইওএ কোনও পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার।

অন্য দিকে পুরস্কার কমিটি অর্জুনের জন্য ৩০ জন ক্রীড়াবিদদের নাম সুপারিশ করেছে। এই তালিকায় আছেন কুস্তিগীর আমান সেহরাওয়াত। তিনি প্যারিস অলিম্পিক্সে এবং ২০২৩ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন। পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী স্বপ্নিল কুসালে এবং সরবজ্যোত সিংও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+