Khel Ratna Award: মনু ভাকেরের পর হরবিন্দর, রাষ্ট্রীয় খেতাবে বৈষম্য নিয়ে সরব প্যারালিম্পিক্সে সোনাজয়ী তিরন্দাজ

খেলরত্ন পুরস্কারের মনোনয়ন না পাওয়ায় একরাশ আক্ষেপ প্রকাশ করেছিলেন মনু ভাকের। এবার কেন্দ্রীয় সরকারের অস্বস্তি দ্বিগুণ করলেন আরও এক সোনাজয়ী হরবিন্দর সিং। প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন হরবিন্দর। কিন্তু তাঁর নামও নেই খেলরত্নের মনোনয়নের তালিকায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি।

খেলাধুলোর জগতে বৈষম্য নিয়ে সরব হলেন হরবিন্দর। এর আগে টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এরপর চলতি বছরে প্যারিস প্যারালিম্পিক্সের তিরন্দাজিতে সোনা জেতেন হরবিন্দর। কিন্তু দেশকে দুটি পদক এনে দেওয়ার পরও তিনি খেলরত্নের কোনও মনোনয়ন পাননি। এরফলে মানসিকভাবে প্রবল আহত হয়েছেন তিনি। মনু ভাকেরের মতোই তিনিও বিষয়টি নিয়ে সরব হয়েছেন।

সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ২০২০-র প্যারালিম্পিক্সে সোনাজয়ীরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। কিন্তু ২০২৪-র প্যারালিম্পিক্সের সোনাজয়ীরা কেন পাবেন না? একই প্রতিযোগিতা, একই সোনা, একই গৌরব। কিন্তু পুরস্কারের ক্ষেত্রে বৈষম্য কেন?' নিজের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগও করেছেন তিনি।

বিগত কয়েক দিন ধরেই মনু ভাকেরের খেলরত্নে মনোনয়ন না পাওয়া নিয়ে বিতর্ক চলছে। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মনু ভাকের পুরস্কারের জন্য আবেদন করেননি। কিন্তু তারকা শুট্যারের পরিবারের ঘনিষ্ঠ সূত্র এই দাবি মানতে নারাজ। তাঁরা পাল্টা জানিয়েছেন যে মনু আবেদন পত্র পাঠিয়েছিলেন।

মনু ভাকেরর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নিয়ম মেনেই আবেদন করা হয়েছিল, দেশকে জেতানোর তো কোনও মানেই হয়না, যেভাবে স্বীকৃতি পেতে ভিক্ষা করতে হয়। এমনকি গোটা বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন মনু নিজেও।


পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে প্রয়োজনে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তাদের ক্ষমতা প্রয়োগ করে কারও নাম যোগ করতে পারে। মনুর নাম সেই নিয়মেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মনোনীত করতে চলেছে বলে খবর।

২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টি করেছেন মনু। প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিক্সে দুটি পদক জিতেছেন। ব্যাক্তিগত রাউন্ডে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি মিক্সড টিম ইভেন্টে ১০ এয়ার পিস্তল ইভেন্টে সরবজ্যোত সিংয়ের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ জেতেন।
কিন্ত এবার প্যারালিম্পিক্সে রেকর্ড সংখ্যায় পদক জিতেছে ভারত। ফলে প্রত্যেক পদকজয়ীকে সন্তুষ্ট করা বেশ কঠিন চ্যালেঞ্জ কেন্দ্রের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+