Indonesia Open 2023: তাই জু-র কাছে ফের হার মানলেন সিন্ধু, শেষ আটে শ্রীকান্ত
ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। সাম্প্রতিক কালে যে কোনও টুর্নামেন্টে হায়দরাবাদী শাটলারের কাছে আতঙ্কের নতুন হয়েছেন তাই জু। ব্যাতিক্রম হল না জাকার্তাতেও। প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে ফের একবার লজ্জা নিয়ে কোর্ট ছাড়লেন সিন্ধু।
বৃহস্পতিবার বিশ্বের তিন নম্বর তাই জু ইংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সিন্ধু। লড়াইয়ের শেষে ২১-১৮, ২১-১৬ ব্যবধানে জয় ছিনিয়ে নেন চাইনিস তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী। বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার এই ম্যাচে প্রথম গেমে দারুন লড়াই করেছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত ২১-১৮ ফলেই হারের ভারতীয় তারকা মহিলা শাটলার। দ্বিতীয় গেমে অবশ্য আক্রমণাত্বক চিনা প্রতিপক্ষের সামনে কার্যত দিশেহারা হয়ে যান সিন্ধু। ২১-১৬ ব্যবধানে গেম এবং ম্যাচ জিতে নেন চাইজু।
তাইওয়ানের প্রতিপক্ষের বিরুদ্ধে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরে একটি ম্যাচও জিততে পারেননি সিন্ধু। দু'জনের মধ্যে ২৩ বারের সাক্ষাতে সিন্ধু জিতেছেন মাত্র ৫ বার। হেরেছেন ১৮টি ম্যাচ। তাই শেষ আটে ওঠা যে সহজ হবে না ভারতীয় শাটলারের জন্য তা সহজেই ছিল অনুমেয়। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। ফের একবার তাইজুর কাছে হেরে টুর্নামেন্টের নক আউট পর্ব থেকে বিদায় নিতে হল সিন্ধুকে।


-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications