Paris Paralympics 2024: সোম সন্ধ্যায় দ্বিতীয় সোনা জয় ভারতের, রুদ্ধশ্বাস ম্যাচে জিতলেন নীতেশ কুমার
প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জয় ভারতের, শ্যুটিংয়ে পর এবার ব্যাডমিন্টন। শুক্রবার প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতকে প্রথম সোনার পদক এনে দিয়েছিলেন অবনী লেখরা। সোমবার সপ্তাহের শুরুতেই ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল থ্রি ইভেন্টে সোনা জিতলেন নীতেশ কুমার। ফাইনালে উঠে আগেই পদক নিশ্চিত করেছিলেন ভারতীয় এই প্যারা শাটলার।
সোমবার দিনের শুরু থেকেই নজর ছিল এই ম্যাচের দিকে। প্যারালিম্পিক্সের এসএল থ্রি বিভাগে নীতেশ ছিলেন ছিলেন শীর্ষ বাছাই। ফাইনালে সোনা-রুপোর লড়াইয়ে নীতেশ মুখোমুখি হয়েছিলেন ব্রিটেনের ড্যানিয়েল বেথলের। ব্রিটেনের প্রতিযোগী টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই। ফলে এক এবং দুই নম্বরের মধ্যে ফাইনাল ম্যাচ হল হাড্ডাহাড্ডি।

ফাইনাল ম্যাচ হল একেবারে হাড্ডাহাড্ডি। ম্যাচ চলল ৭৮ মিনিট ধরে। । ৩১ মিনিটের প্রথম গেম ২১-১৪ পয়েন্টের ব্যবধানে জিতে নেন নীতেশ। কিন্তু দ্বিতীয় গেমেই খেলায় ফিরলেন ব্রিটেনের প্রতিপক্ষ। দ্বিতীয় গেম নীতেশ হারলেন ১৮-২১ পয়েন্টের ব্যবধানে। ২৪ মিনিট ধরে এই গেম চলে। তৃতীয় তথা নির্ণায়ক গেম ২৩-২১ ব্যবধানে জিতে সোনা জিতে নিলেন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন তারকা, সেই সঙ্গে ভারতের ঘরে এল নবম পদক।
প্যারালিম্পিক্সের ইতিহাসে ব্যাডমিন্টন থেকে এই প্রথম কোনও সোনা জিতল ভারত। ফলে ইতিহাস গড়লেন ভারতের নীতেশ কুমার। প্যারালিম্পিকসে ভারত আপাতত ২টি সোনা, ৩টি রুপো, ৪টি ব্রোঞ্জ-সহ সবমিলিয়ে ৯টি পদক নিয়ে তালিকায় ২২ নম্বর স্থানে।
প্যারালিম্পিক্সের ইতিহাসে ব্যাডমিন্টন থেকে এই প্রথম কোনও সোনা জিতল ভারত। ফলে ইতিহাস গড়লেন ভারতের নীতেশ কুমার। প্যারালিম্পিকসে ভারত আপাতত ২টি সোনা, ৩টি রুপো, ৩টি ব্রোঞ্জ-সহ সবমিলিয়ে ৯টি পদক নিয়ে তালিকায় ২২ নম্বর স্থানে।
কলেজে পড়ার সময় ট্রেন দুর্ঘটনায় বাদ পড়ে গিয়েছিল পা। তার পরেও জেদ ছাড়েননি নীতেশ। নকল পা লাগিয়ে হাঁটাচলা করেন তিনি। দুর্ঘটনার আগে থেকেই ব্যাডমিন্টন ভালবাসতেন। তবে দুর্ঘটনার পরেও এই খেলাকে ছেড়ে দেননি। প্যারালিম্পিক্সের এসএল৩ ব্যাডমিন্টনের সেমিফাইনালে জাপানের ফুজিহারা দাইসুকেকে স্ট্রেট গেমে (২১-১৬, ২১-১২) হারিয়েছিলেন নীতেশ।
ফাইনােলের লড়াই কঠিন ছিল, কিন্তু কখনই হাল ছাড়েননি। সমস্ত শারীরিক প্রতিবদ্ধকতাকে হারিয়ে ফাইনাছলে চ্যাম্পিয়ন হলেন। সিন্ধু-লক্ষ্য সেনরা প্যারিস থেকে পদক আনতে পারেননি। কিন্তু সোনার প্রত্যাশা মেটালেন নীনতেশ। এখনও ব্যাডমিন্টনে আরও একাধিক পদক জয়ের সুযোগ আছে ভারতের সামনে।












Click it and Unblock the Notifications