Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সের অ্যাথলেটিক্সে নয়া রেকর্ড ভারতের, একনজরে দেখে নিন পদকজয়ীদের নাম
কয়েক সপ্তাহ আগে শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে ছয়টি পদক জিতেছিল ভারত। এরমধ্যে ছিল পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপো। ভারতীয় অ্যাথলিটদের থেকে অনেক বেশি প্রত্যাশা থাকলেও সেটা পূরণ হয়নি। কিন্তু প্যারালিম্পিক্সে পদকের প্রত্যাশা পূরণ হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে প্যারিস।
প্যারালিম্পিক্সে রবিবার সমাপ্তি। এখন পর্যন্ত ভারতের পদক সংখ্যা ২৯-এ পৌঁছে গেল। যার মধ্যে সাতটি সোনা, ৯টি রুপো, ১৩টি ব্রোঞ্জ রয়েছে, যা ভারতের সর্বকালীন রেকর্ড। টোকিতে ১৯ পদক জিতেছিল ভারত। পদক জয়ের নিরিখে নয়া ইতিহাস সৃষ্টি হয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। মোট ২৯টি পদকের মধ্যে অ্যাথলেটিক্স বিভাগ থেকেই এসেছে ১৭টি পদক।

ভারত প্যারালিম্পিক্সে অ্যাথলেটিক্সে মোট ১৭টি পদক জিতে নয়া রেকর্ড সৃষ্টি করেছে। টোকিও প্যারালিম্পিক্সে ভারত অ্যাথলেটিক্স বিভাগ থেকে ৮টি পদক জিততে সক্ষম হয়েছিল, এবার সেই সংখ্যা এক লাফে ১১ বেড়েছে। টোকিও প্যারালিম্পিক্সে ভারত মোট ১৯ পদক জিতেছিল, সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গিয়েছেন অ্যাথলেটিক্সেরই পদক সংখ্যা।
এবার পুরুষদের হাইজ্যাম্পে বিভিন্ন বিভাগে চারটি পদক এসেছে। এরমধ্যে প্রবীণ কুমারপ সোনা জিতেছেন। নিশাদ কুমার, শরদ কুমার রুপো জিতেছেন। মারিয়াপ্পান ব্রোঞ্জ জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রো-য়ের বিভিন্ন ক্যাটাগরিতে চারটি পদক জিতেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা।
নভদীপ সিং, সুমিত আন্তিল সোনা জিতেছেন। অজিত সিং রুপো এবং সুন্দর সিং ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের ক্লাব থ্রো-য়ের এফ ৫১ বিভাগে ধরমবীর সোনা এবং প্রবণ শর্মা রুপো জিতেছেন।শটপুটে এফ৪৬ বিভাগে সচিন খিলাড়ির রুপো জিতেছেন। এফ৫৭ বিভাগে হোকাটো সেমা ব্রোঞ্জ জিতেছেন।
ডিসকাস থ্রো-য়ের এফ৫৬ বিভাগে রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। মহিলাদের ১০০ মিটারের টি৩৫ ও ২০০ মিটারের টি৩৫-এ ব্রোঞ্জ জিতেছেন প্রীতি পাল। অন্যদিকে ২০০ মিটারে টি১২ ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছেন সিমরন শর্মা। মহিলাদের ৪০০ মিটারের টি২০ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দীপ্তি জীবনজি।
তীরন্দাজিতে সোনা৪র পদক জয়ী হরবিন্দর সিং এবং অ্যাথলেটিক্সে জোড়া পদক জয়ী প্রীতি পাল এবার প্যারালি্ম্পিক্সে ভারতের পতাকা বহন করবেন। এই দুই ক্রীড়াবিদ রবিবার প্যারিস প্যারালিম্পিক্স গেমসের সমাপ্তি অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহক হিসেবে মনোনীত হয়েছেন।












Click it and Unblock the Notifications