Asia Team Championships: সোনা জিতে ইতিহাস সিন্ধুদের, অলিম্পিকের বছরে আশা জাগালেন ভারতীয় মহিলা শাটলাররা
আগামী কয়েক মাস পরই প্যারিসে বসবে অমিম্পিকের আসর। তার আগে বছরের শুরুতেই সোনা প্রাপ্তি ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দলের। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারাল ভারতীয় মহিলা দল। প্রথমবার পদক নিশ্চিত করে আগেই ইতিহাস গড়েছিল ভারতীয় মহিলা শাটলাররা। এবার সোনা জিতে ইতিহাসকে আরও রঙিন করে রাখলেন সিন্ধুরা।
হংকংকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। এরপর শনিবার শক্তিশালীা জাপানকে ৩-২ ফলে হারিয়ে ফাইনালে স্থান নিশ্চিত করে ভারতীয় দল। রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল তাইল্যান্ড।

দ্বিতীয় ম্যাচেও জয় পায় ভারত। গায়ত্রী-তৃষা জুটি ২১-১৬, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে হারান জংকলফাম কিতিথারকুল-রাউইন্দা প্রাজঙ্গল জুটিকে। গোপীচাঁদের কন্যা তৃষার সঙ্গে জুটি বেধে ভারতকে দ্বিতীয় লিড এনে দিলেন২-০ ফলে এগিয়ে গিয়ে ফাইনালে জয়ের গন্ধ পেতে শুরু করে ভারতীয় দল।
কিন্তু আত্মবিশ্বাসী ভারতকে ধাক্কা দেয় তাইল্যান্ড।দ্বিতীয় ডাবলস ম্যাচেও ভারতকে হারিয়ে ২-২ করে ফেলে তাইল্যান্ড। সেমিফাইনালে জয়ের অন্যতম কারিগর থাকা অস্মিতা চাহিলা হেরে বসলেন ফাইনালে মঞ্চে। বুসানান ওবামরুংফামের কাছে ১১-২১, ১৪-২১ ফলে হেরে গেলেন ভারতীয় মহিলা শাটলার।
এরপর ডাবলসের ম্যাচে হেরে আরও চাপে পড়ে যায় ভারত। কারণ ২-০ এগিয়ে থাকা অবস্থায় থাকলেও ভারতের পর পর দুই ম্যাচ হারে খেলায় সমতা ফেরায়। তাইল্যান্ড। এরপর পঞ্চম তথা নির্ণায়ক ম্যাচে নামেন আনমোল।তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪৭২ নম্বরে থাকা ১৬ বছর বয়সী অনমোল খারব আরও একবার নির্ণায়ক ম্যাচকে উজ্জীবিত রাখেন।
𝐖𝐄 𝐀𝐑𝐄 𝐓𝐇𝐄 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🥹🫶
— BAI Media (@BAI_Media) February 18, 2024
🇮🇳 women’s team has created history 🥳
Proud of you 🫡👑@himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #BATC2024#TeamIndia #IndiaontheRise#Badminton pic.twitter.com/0woUIiCxNK
সাইনা নেহওয়ালের এই ভক্ত সবচেয়ে বড় মঞ্চে স্নায়ু ধরে রেখে বিশ্বের ৪৫ নম্বর পর্নপিচা চোইকিওংকে স্ট্রেট গেমে পরাজিত করে ভারতকে নির্ণায়ক জয় এনে দেন। পর্নপিচা চোইকিওংকে ২১-১১, ২১-১৪ ফলে হারিয়ে ভারতের সোনা জয় নিশ্চিত করেন হরিয়ানারর এই শাটলার।
এরআগে সোনা জয় দূরের কথা। এই টুর্নমেন্টে একবারও পদক জিততে পারেনি ভারতীয় মহিলা শাটলার দল। তবে অলিম্পি্কের কয়েকমাস আগে ভারতীয় মহিলা দলের পারফরম্যান্স কিন্তু আশার আলোই দেখাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications