Asia Team Championships: ইতিহাস গড়ল ভারত, সিন্ধুর ব্যর্থতার দিনে উজ্জ্বল গোপীচাঁদ কন্যা ও সাইনা ভক্ত
প্রথমবারের জন্য পদক নিশ্চিত এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আগেই ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল। এবার সোনা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল পিভি সিন্ধু এবং তাঁর দল। সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয়ী হয়েছেন ভারতীয় মহিলা শাটলার দল। এই প্রথমবার ভারতীয় নারী দল মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।
শুক্রবারই অলিম্পিকের বছরে এশিয়ান ব্যাডমিন্টনে প্রথমবারের জন্য পদক নিশ্চিত করে ভারতীয় মহিলা শাটলার দল। কোয়ার্টাৱ ফাইনাল খেলায় হংকংকে ৩-০ ফলে হারিয়ে দিয়ে সেমিফাইনা্লে জায়গা করে নেয় ভারত।শনিবার ভারতের প্রতিপক্ষ ছিল শক্তিশালী জাপান দল।

চার মাস পরে চোট সারিয়ে ফিরে এই টুর্নামেন্টে তারকা শাটলার পিভি সিন্ধুর কিছুটা হলেও ছন্দে ফিরেছিলেন। কিন্ত সেমিফাইনায়লের মঞ্চে সুপার ফ্লপ সিন্ধু। প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সিন্ধু। কিন্তু জাপানের ওহোরির কাছে ১৩-২১, ২০-২২ ফলে হারলেন সিন্ধু। প্রথমেই ০-১ ফলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় ভারত।
ভারতীয় মহিলা দল শনিবার ইতিহাস রচনা করার মূল কারিগড় অস্মিতা চালিহা এবং আনমোল খারব।সেইসঙ্গে দুরন্ত পারফরম্যান্স করলেন গোপীচাঁদ কন্যা গায়েত্রী। দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন গায়েত্রী গোঁপীচাঁদ এবং জলি ত্রিশা। এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ে ২১-১৭, ১৬-২১, ২২-২০ ফলে জিতে যায় ভারত। ম্যাচের ফল হয় ১-১।
এরপর অস্মিতা চালিহা প্রাক্তন বিশ্বের এক নম্বর ওকোহুরার বিরুদ্ধে ২১-১৭, ২১-১৪ ফলে জয় তুলে নেন। ফলে ভারত লিড পায় ২-১-এ। এরপর ডাবলসে খেলতে নামেন সিন্ধু এবং অশ্বিনী পুনাাপ্পা। কিন্তু জাপানী জুটির কাছে ১৪-২১, ১১-২১ ফলে হেরে যান তারা। ফলে খেলার ফল হয় ২-২।
শেষ রাউন্ডে খেলতে নামেন সাইনা নেহওয়াল ভক্ত আনলোম খারব। ৫২ মিনিটের লড়াইয়ে জাপানের প্রতিপক্ষকে সিঙ্গলস ম্যাচে ২১-১৪, ২১-১৮ ফলে হারিয়ে দেন হরিয়ানার এই শাটলার। ফলে ৩-২ফলে ম্যাচ জেতে ভারত। রবিবার ফাইনাল ম্যাচ।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications