এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও স্বর্ণ পদক, এবার কোয়াড্রাপল স্কালস রোয়িং-এ প্রথম স্থান
কোয়াড্রাপল স্কালস রোয়িং-এ সোনা জিতল ভারত। শুক্রবার এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে রোয়িং-এ থেকে ভারত একাধিক পদক আনে।
কোয়াড্রাপল স্কালস রোয়িং-এ সোনা জিতল ভারত। শুক্রবার এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে রোয়িং-এ থেকে ভারত একাধিক পদক আনে। তারমধ্যে কোয়াড্রাপল স্কালস রোয়িং-এ সোনার পদক। ভারতের পক্ষে সাওয়ান সিং, দাত্তু ভোকানাল, ওম প্রকাশ ও সুখমিত সিং ৬.১৭.১৩ মিনিটের সময় করে সোনা জেতেন।
এদিন রোয়িং-এর স্কালস-এ আরও দুটি পদক আসে। আর দুই পদকই ব্রোঞ্জ। রোয়িং-এর লাইটওয়েট সিঙ্গল স্কালস-এ ব্রোঞ্জ জেতেন দ্যুষ্মন্ত এবং লাইটওয়েট ডাবলস স্কালসে ব্রোঞ্জ আনেন রোহিত কুমার ও ভগবান সিং। কোয়াড্রাপল স্কালস রোয়িং-এ ভারতের শক্ত প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়া ও থাইল্য়ান্ড। এই বিভাগে ইন্দোনেশিয়া শেষমেশ দ্বিতীয় স্থান পায়। আর তৃতীয় স্থান অধিকার করে থাইল্যান্ড।
Asian Games 2018: India win gold medal in men's Quadruple sculls rowing at #AsianGames2018 #AsianGames pic.twitter.com/1MBc7EwsHZ
— Doordarshan Sports (@ddsportschannel) August 24, 2018
Click it and Unblock the Notifications