চ্যাম্পিয়্ন্স ট্রফি ফাইনাল! অস্ট্রেলিয়ার কাছে ৩-১ গোলে হার ভারতের
চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ফাইনালে ভারতকে ৩-১ গোলে পেনাল্টিতে হারিয়ে জয় পেল অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ফাইনালে ভারতকে ৩-১ গোলে পেনাল্টিতে হারিয়ে জয় পেল অস্ট্রেলিয়া। এই নিয়ে ১৫ বার ক্যাঙারুর দেশ এই ট্রফি ঘরে তুলল। এদিন প্রথম চারটি কোয়ার্টারে খেলাক ফল ছিল ১-১। অজিরা প্রথমে গোল পেলেও দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে বিবেক প্রসাদ গোল করে দলকে সমতায় ফেরান।

এভাবেই পরের দুটি ধাপে খেলা হলেও গোল আসেনি। সবমিলিয়ে চারটি কোয়ার্টার শেষ হওয়ার পরে পেনাল্টি শ্যুটআউট হয়। সেখানে অস্ট্রেলিয়া ৩-১ গোলে জয় পায়।
শনিবার রাউন্ড রবিন লিগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র করে ভারত ফাইনালে পৌঁছয়। ভারতের পয়েন্ট ছিল ৮ আর নেদারল্যান্ডসের ৭। এদিকে অস্ট্রেলিয়া গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে ওঠে।
২০১৬ সালের ফাইনালেও এভাবেই শ্যুট আউটে ভারতকে হারিয়ে অজিরা ট্রফি জিতেছিল। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এদিন অস্ট্রেলিয়া পেনাল্টিতে ০-৩ গোলে এগিয়ে যায়। পরে মনপ্রীত দেশের হয়ে একমাত্র পেনাল্টি গোল করেন। তবে তাতে ফলাফলে খুব একটা ফারাক পড়েনি।












Click it and Unblock the Notifications