Amit Bhattacharya Exclusive: ফাইনালে সাফল্য আসবে কীভাবে? বিরাট-সিন্ধুদের অভিনব পরামর্শ অমিত ভট্টাচার্যের
বিগত এক দশক ধরে আইসিসি ইভেন্টের নক আউটে উঠেলও ট্রফি জয় অধরাই থেকেছে ভারতীয় ক্রিকেট দলের। সেমিফাইনাল বা ফাইনাল থেকে হেরেই বিদায় নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ফলে বিশ্ব ক্রিকেটে ভারতীয় দল হয়ে উঠেছে এখন নতুন চোকার্স। কিন্তু গোটা টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করলেও ফাইনালে গিয়েই হারতে হচ্ছে ভারতকে। চায়ের কাপ আর ঠোটের মাঝে ব্যবধান থেকেই যাচ্ছে।
২০০৮ সালে অলিম্পিকে অভিনব বিন্দ্রার সোনা জয়ের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন বাঙালি মনোবিদ অমিত ভট্টাচার্য। ব্যর্থতার অন্ধকার থেকে বিন্দ্রার সাফল্যের আলোয় আসার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন অমিত ভট্টাচার্য। কিন্তু রোহিত-বিরাটদের খামতি থাকছে কোথায়? ওয়ান ইন্ডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের বার বার বড় মঞ্চের ফাইনালে হারের কারণ বিশ্লেষণ করলেন এই বাঙালি মনোবিজ্ঞানী।

ক্রিকেট হোক বা অন্য খেলাধুলা, ক্রীড়াবিদদের বয়স নিয়ে চর্চা অন্তহীন।বিশ্বকাপের পর বিরাট-রোহিতদের নিয়েও শুরু হয়েছে একইরকম জল্পনা কল্পনা? টি ২০ বিশ্বকাপে বর্ষীয়ানদের খেলা উচিত কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বয়স নাকি পারফরম্যান্স? চ্যাম্পিয়ন দল গড়তে কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? নির্বাচকদের জন্য রইল সোনাজয়ী অলিম্পিয়ানের মেন্টরের মূল্যবান টিপস।
অমিত ভট্টাচার্যের কথা, 'এই বিষয়ে আমার মতামত একটু ভিন্ন মত আছে। বয়স দিয়ে সব কিছুর বিচার করা উচিত নয়, আসল মাপকাঠি হওয়া উচিত পারফরম্যান্স, বেশি বয়সেই অনেকেই ভালো পারফরম্যান্স করেন।
শুধু ভারতীয় দল নয়।’
নিজেদের কেরিয়ারে বার বার ফাইনালে উঠেও হারের মুখে পড়েছেন পিভি সিন্ধুর মতো একাধিক ভারতীয় অ্যাথলিটকে। ফাইনাল ম্যাচ আর চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে থেকে যাচ্ছে তফাত। কিভাবে মুছে ফেলা যাবে এই ব্যবধান। তার উত্তরও পাওয়া গেল বাঙালি এই মনোবিজ্ঞানীর কাছ থেকে।
বিন্দ্রার মেন্টরের বক্তব্য, 'অলিম্পিক ফাইনালে যারা উঠেন তাঁরা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য। কিন্তু সমস্যাটা মানসিকতায় থাকছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আমরা খুব সামান্য তফাতে হারি, কিন্তু আমরা ঔ সাধারণত ছোট্ট পার্থক্যটা নিয়ে বেশি ভাবি না। অনেক বৃহত্তর বিষয় নিয়ে হারের কারণ বিশ্লেষণ করি। এর জন্য খুব গভীর গবেষণা প্রয়োজন। শরীর কেন চূড়ান্ত চাপটা নিতে পারছে না।'
বর্তমান খেলাধুলায় শুধু মাঠে নেমে অনুশীলনই চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট নয়। শরীরের সঙ্গে মনকেও রাখতে হবে ফিট। তবেই আসবে সোনার সাফল্য।












Click it and Unblock the Notifications