Paris Paralympics 2024: পিএইচডি শেষ করাই এবার লক্ষ্য হরবিন্দরের, সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক কারা?
শেষের পথে প্যারালিম্পিক্স, এবার ভারত এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক পদক জিতে অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। এবার চূড়ান্ত হয়ে গেল প্যারালিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হবেন কারা?
তীরন্দাজিতে সোনাুর পদক জয়ী হরবিন্দর সিং এবং অ্যাথলেটিক্সে জোড়া পদক জয়ী প্রীতি পাল এবার প্যারালি্ম্পিক্সে ভারতের পতাকা বহন করবেন। এই দুই ক্রীড়াবিদ রবিবার প্যারিস প্যারালিম্পিক্স গেমসের সমাপ্তি অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহক হিসেবে মনোনীত হয়েছেন।

৩৩ বছর বয়সী হরবিন্দর, প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় তীরন্দাজ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন করেছেন, ২০২১ সালে টোকিওতে তিনি যে ব্রোঞ্জ জিতেছিলেন। হরবিন্দর এই সম্মান পেয়ে যথেষ্টই খুশি। দেশের পতাকা বহনকে তার কৃতিত্বের স্বীতৃতি হিসেবে বর্ণনা করেছেন।
হরবিন্দর বলেছেন, ভারতের জন্য সোনা জেতার একটি স্বপ্ন সত্যি হয়েছে, এবং এখন সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহক হওয়ার গোটা দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সর্বোচ্চ সম্মান। এই জয় তাদের প্রত্যেকের জন্য যারা আমাকে বিশ্বাস করেছিলেন এবং আমি তাদের স্বপ্ন কে সত্যি করতে পেরেছি। আরও অনেককে অনুপ্রাণিত করতে পেরেছি বলেই আশা করি।হরিয়ানার জন্মগ্রহণকারী ক্রীড়াবিদ, যিনি শৈশব থেকেই উভয় পায়ে শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন।
অ্যাথলেটিক্সে জোড়া পদক জয়ী প্রীতি পাল বলেছেন, পতাকাবাহী হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করা একটি বড় সম্মানের। এই মুহূর্ত শুধু আমার নয়; এটা প্রত্যেক প্যারা-অ্যাথলিটের কথা যারা আমাদের জাতিকে গর্বিত করার জন্য তাদের কঠোর পরিশ্রম করে চলেছেন। সমাপপ্তি অনুষ্ঠানে আমাদের দলকে নেতৃত্ব দিতে পেরে আমি রোমাঞ্চিত।'"
প্যারালিম্পিক্সের ভারতের শেফ দ্য মিশন বলেছেন, তিরন্দাজিতে হরবিন্দর সিংয়ের ঐতিহাসিক সোনা এবং অ্যাথলেটিক্সে প্রীতি পালের দুর্দান্ত পারফরম্যান্স আমাদের গর্বের মাত্রাকে দ্বিগুণ করেছে। সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহী হিসাবে তাদের ভূমিকা আমাদের ক্রীড়াবিদরা যে অবিশ্বাস্য যাত্রা করেছে তার প্রতীক। তাদের কৃতিত্ব আমাদের সকলকে অনুপ্রাণিত করে, এবং আমি নিশ্চিত যে তারা প্যারা-অ্যাথলিটদের ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে।'
প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের রিকার্ভ তীরন্দাজি ইভেন্টে তার ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের পর, হরবিন্দর সিং একটি নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন। এবার তাঁর লক্ষ্য অর্থনীতিতে তার পিএইচডি সম্পন্ন করা। হরবিন্দর, প্যারালিম্পিক্সে পদক জয়ী প্রথম ভারতীয় প্যারা আর্চার। টোকিওতে ব্রোঞ্জ জয়ের পর এবার প্যারিসে সোনা জিতেছেন।
তিনি বলেন, "আমি ২০১৮ সাল পর্যন্ত পড়াশোনায় সক্রিয় ছিলাম, কিন্তু এশিয়ান প্যারা গেমসে সোনা জেতার পরে, খেলাধুলার প্রতিশ্রুতির কারণে আমার পিএইচডি বিলম্বিত হয়েছিল," আগামী কয়েক মাসের মধ্যে পাতিয়ালার পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তাঁর ডক্টরেট শেষ করার লক্ষ্য রেখেছেন।












Click it and Unblock the Notifications