D Gukesh: চ্যাম্পিয়ন পুত্রের জন্য ১০ মিনিট কেঁদেছেন মা, মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা স্ট্যালিনের
ছেলে গুকেশ বিশ্ব দাবার নতুন চ্যাম্পিয়ন। বিশ্ব দাবায় ইতিহাস সৃষ্টি করেছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। আবেগপ্রবণ তাঁর মা পদ্মকুমারী। বৃহস্পতিবার গোটা ভারতকে গর্বিত করেছেন ডি গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন চিনের লিরেনকে হারিয়ে জিতে নিয়েছেন দাবার বিশ্ব সেরার খেতাব।
ছেলের বিশ্বসেরা হওয়ার খবর শোনার পর নিজের আবেগকে ধরে রাখতে পারেননি গুকেশের মা। ১০ মিনিট ধরে শুধু কেঁদেছেন। এমনকি বৃহস্পতিবার ছেলের খেলার সময় কোনওভাবেই ফোন বা কম্পিউটার ব্যবহার করেননি। সারা দিন চরম টেনশনের মধ্যে কেটেছিল তাঁর। সন্ধ্যায় বিশ্ব সেরা হওয়ার পর ছেলের জন্য যেমন গর্বিত হলেন তেমনই আবেগপ্রবণও হয়ে গেলেন।

গুকেশের বাবা একজন ইএনটি ডাক্তার। কিন্তু বছরের বেশিরভাগ সময়ই ছেলের সঙ্গে থাকেন। গুকেশ জয়েরক পর বলেন, আমরা আর্থিকভাবে সচ্ছল ছিলান না। মা-বাবাকে অনেক সংগ্রাহ করতে হয়েছিল। ২০১৭-১৮ সালে আমাদের কাছে টাকার পরিমাণ এত কম ছিল যে মা-বাবার বন্ধুরা আমাদের সাহায্য করেন। তাঁরা জীবন ধারায় পরিবর্তন আনেন, যাতে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারি।
ঘরের ছেলে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। শুক্রবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন গুকেশের জন্য ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন স্ট্যালিন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লিখেছেন, সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গুকেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতিময় কৃতিত্বকে সম্মান জানাই, আমি তাঁর এই বিরাট সাফল্যের জন্য ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করতে পেরে আনন্দিত! তার ঐতিহাসিক সাফল্য দেশের জন্য অপরিসীম গর্ব ও আনন্দ বয়ে এনেছে। তিনি ভবিষ্যতে আরও উজ্জ্বল পারফরম্যান্স করে নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরবেন।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার জিতেছেন গুকেশ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা অর্জন করেছেন। এবার নিজের রাজ্য থেকে পাচ্ছেন আরও ৫ কোটি টাকা। তবে গুকেশের পুরস্কার প্রাপ্তি সবে শুরু হল।












Click it and Unblock the Notifications