Karnataka Hockey: পিছিয়ে পড়ছে কর্ণাটকের হকি, পরিকাঠামোর অভাবই উন্নতির পথে প্রধান সমস্যা
পর পর দুটি অলিম্পিক্সে পদক জিতেছে ভারতীয় হকি দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিটে দাপুটে পারফরম্যান্স করে খেতাব ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক স্তরে যখন ভারত উজ্জ্বল পারফরম্যান্স করছে তখন দেশের ঘরোয়া হকির পরিকাঠামো কতটা বদলেছে? ওডিশা ছাড়া বাকি রাজ্যগুলিতে পরিকাঠামোর হাল কেমন?
দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য কর্ণাটক। বেঙ্গালুরু সাইতে মাঝে মধ্যেই হয় ভারতীয় পুরুষ ও মহিলা হকি দলের শিবির। কিন্তু কর্ণাটকের হকির পরিকাঠামো রাজ্যগতভাবে একেবারেই আশানরূপ নয়। তৃণমূল স্তরে পরিকাঠামোর অভাব দক্ষিণের এই রাজ্যে হকির বিকাশে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একটা সময় একাধিক খেলোড়ায় এই রাজ্য থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কিন্তু বর্তমানে সেই গরিমা ফিকে হয়ে গিয়েছে।

কর্ণাটক হকি সংস্থার সচিব জানিয়েছেন, "১৯৯০-র দশকের শেষের দিকে, জাতীয় দলে কর্ণাটক থেকে আমি সহ পাঁচজন খেলোয়াড় ছিলাম। রিও (২০১৬) অলিম্পিক্সের পর থেকে, কর্ণাটকের কোনও খেলোয়াড় টোকিও বা প্যারিস গেমসের জন্য অলিম্পিক্স স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। ফরোয়ার্ড এসভি সুনীল টোকিও অলিম্পিক্সের কোর গ্রুপের অংশ ছিলেন কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত নির্বাচন থেকে বাদ পড়েন।'
কর্ণাটক হকি সংস্থার সচিব এরজন্য, দুর্বল পরিকাঠামোকেই দায়ী করেছেন। তাঁর কথায়, আমাদের তৃণমূল স্তরের পরিকাঠামোতে আমূল বদল করতে হবে। বর্তমানে ঘাসের মাঠে আর হকি খেলা হয় না। চার জন্য প্রয়োজন আরও বেশি টার্ফের মাঠ, উন্নত পরিকাঠামো। তবেই রাজ্যের হকির উন্নতি হবে।
একইসঙ্গে তিনি উ্ল্লেখ করেছেন, "কর্ণাটকে হকি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য ৩১টি জেলাতে কমপক্ষে ১২টি উপযুক্ত টার্ফ থাকা উচিত।" বর্তমানে, বেঙ্গালুরুতে মাত্র দুটি টার্ফের মাঠ রয়েছে। কিন্ত তা প্রয়োজনের তুলনায় খুবই কম।'
Chess Olympiad: ভারতীয় দলের পারফরম্যান্সে উচ্ছসিত আনন্দ, সন্তানদের নিয়ে গর্বিত প্রজ্ঞানন্দের বাবা
এসভি সুনীল, আরও একজন অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত হকি তারকা, উল্লেখ করেছেন যে সিনিয়র জাতীয় স্তরের প্রতিযোগিতায় কর্ণাটকের দুর্বল পারফরম্যান্স তাদের খেলোয়াড়দের মনোবলকে তলানিতে নিয়ে যাচ্ছে। তাঁর কথায়, "যেহেতু কর্ণাটক সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারছেন না ফলে এখানকার খেলোয়াড়দের জাতীয় শিবিরের জন্য বিবেচনা করাও হচ্ছে না।'












Click it and Unblock the Notifications