ফিরে দেখা ২০১৮: সাইনার বিয়ে থেকে 'বেবিমালিকমির্জা' - ক্রীড়া তারকাদের ব্যক্তিগত জীবনের সেরা ১০ খবর
কেউ বিয়ে করেছেন, কেউ এনগেজমেন্ট, আবার কেউ সন্তানের জন্ম দিয়েছেন। এক নজরে ফিরে দেখা যাক ২০১৮ সালে ক্রীড়া তারকাদের ব্যক্তিগত জীবনে অর্জিত কিছু মাইলফলক।
ক্রীড়া-তারকার জীবন মানেই রেকর্ড ভাঙা-গড়া, পদক জেতা, দেশের হয়ে অবদান রাখা। কিন্তু এর বাইরে তাদেরও সমাজের আর পাঁচজনের মতো একটা ব্যক্তিগত জীবন আছে। ২০১৮ সালটা ভারতীয় খেলোধূলার পক্ষে তো বটেই সার্বিকভাবেই বিশ্ব-ক্রীড়া জগতের জন্যই বেশ ভাল গিয়েছে। এই বছর বিশঅবকাপ ফুটবল, এশিয়াড, কমনওয়েল্থ গেমস-এর মতো ইভেন্ট ছিল। ভারতীয় ক্রীড়াবিদরাও অনেক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।
ব্যক্তিগত জীবনেও কিন্তু ক্রীড়া জগতের বহু তারকাই এই বছর বেশ কিছু মাইল ফলক অর্জন করেছেন। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিবাহ হয়েছিল বিরাট কোহলি-অনুষ্কা শর্মার। সেই স্বপ্নের বিয়ের আবহেই শুরু হয়েছিল বছরটা। তারপর সারা বছর ধরে কোনও ক্রীড়া-তারকার বিয়ের সংবাদ এসেছে, তো কেউ জন্ম দিয়েছেন সন্তানের। কেউ আবার বিবাহের জন্য সেরে রেখেছেন পাকা দেখা।
এক নজরে দেখে নেওযা যাক ২০১৮ সালে ক্রীড়া গতের তারকাদের ব্যক্তিগত জীবনের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত।

স্বাভিমান জনসভা
আজ পাটনায় অনুষ্ঠিত হবে স্বাভিমান জনসভা। এই সভার আযোজন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদব। এই সমাবেশে যোগ দেবেন কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী।

জন্ম নিল ইজহান মির্জা মালিক
এই বছরের ৩০ অক্টোবর ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের কোল আলো করে জন্ম নেয় ইজহান মির্জা মালিক। যাকে প্রথমে সোশ্যাল মিডিয়ায় 'বেবিমির্জামালিক' বলেছিলেন সানিয়া। শোয়েব নিজেই সোশ্যাল মিডিয়ায় পুত্র সন্তান জন্মের খবর দিয়েছিলেন। এই বছর টেনিস থেকে অব্য়াহতি নিয়ে সানিয়া প্রথমে অপারেশন করান। পরে সন্তানসম্ভবা হওয়ার কথা জানিয়েছিলেন। তবে ২০২০ টোকিও অলিম্পিকে তিনি খেলবেন বলেই জানিয়েছেন।

দিল্লিতে হার্দিক
আজ দিল্লিতে যাচ্ছেন হার্দিক পটেল। দুপুর ১২ টা নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন তিনি।

জীবনের ডাবলস পার্টনার
১৪ ডিসেম্বর হায়দরাবাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্য়প। প্রায় ১০ বছর ধরে লোকচক্ষুর আড়ালে প্রেম চালানোর পর এই বছরেরর মাঝামাঝি সাইনা ও কাশ্য়প তাঁদের বিবাহ ঠিক হওয়ার কথা ফাঁস করেন। পেশাদার সার্কিটের মাঝে সামান্য ফাঁক পেয়েই বিয়েটা সেড়ে নিয়েছেন এই দুই ভারীয় শাটলার।

ইন্দ্রাণী মুখার্জী
শিনা বোরা হত্যা কাণ্ডে নয়া তথ্য। ইন্দ্রাণী মুখার্জী তার জৈবিক সন্তান জানিয়েছেন, ইন্দ্রাণীর বাবা উপেন্দ্রকুমার বোরা।

এশিয়া জিতে বিয়ে
১৪ ডিসেম্বর তারকা কুস্তিগীর ভিনেশ ফোগত বিবাহ করেন তাঁর দীর্ঘদিনের প্রেমাস্পদ ও জাতীয় স্তরের কুস্তিগীর সোমবীর রাঠিকে। হরিয়ানায় ভিনেশের নিজের শহর চারখি দাদরিতেই বসেছিল বিয়ের আসর। তবে সবচেয়ে মজার ছিল ভিনেশদের এনগেজমেন্ট। এশিয়াডে সোনা জিতে ফেরার পর নয়া দিল্লির বিমান বন্দরেই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সোমবীর। বিমানবন্দরেই তাঁদের আঙটি বদল হয়। বিয়েতে তারা একসঙ্গে থাকার অজ্ঞীকারের সঙ্গে সঙ্গে 'বেটি বাঁচাও, বেটি পড়াও বেটি খিলাও'-এর মন্ত্রও পড়েছেন।

লিলুয়ায় খুন
লিলুয়ায় খুন এক রেলওয়ার্কশপের শ্রমিক। প্রথমে অ্যাসিড ছুঁড়ে কুপিয়ে খুন করা হয়। মত্ত অবস্থায় গ্রেফতার সহকর্মী।

নির্বাসনে বিবাহ
মাঠের ঘটনার নিরিখে বছরটা ভুলে যেতে চাইবেন স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকা সফরে কুখ্যাত বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে এক বছরের জন্য নির্বাসিত হতে হয়েছে তাঁকে। তবে সুখের কথা এই সময় কিন্তু তাঁর পাশেই থেকেছেন দীর্ঘদিনের প্রেমিকা ডানি উইলিস। নির্বাসনে থাকাকালীনই স্মিথ ছোট্ট অনুষ্ঠান করে ডানিকে বিবাহ করেছেন।

কাম্বলির মারধর
পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠল বিনোদ কাম্বলির বিরুদ্ধে। টাকা চাওয়ায় পরিচারিকাকে বেদম মারধর করে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে।

বিবাহ ব্রিটিশ অধিনায়কের
৩ নভেম্বর ইংল্যান্ডের একদিনের দলের অধিনায়ক ইয়ন মর্গান বিয়ে করেন তাঁর প্রেমিকা তারা রিজওয়েকে।

নিরাড়ম্বর বিবাহ
২৩ ডিসেম্বর তিরুবন্তপুরমে এক ঘরোয়া অনুষ্ঠানে কলেজের বান্ধবী চারুলতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজস্থান রয়্যালস-এর উইকেটরক্ষক-ব্য়াটসম্য়ান সঞ্জু স্যামসন।

অবশেষে রোনাল্ডো
এই বছর ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ত্যাগ করে যোগ দিয়েছেন জুভেন্টাসে। ফুটবল মাঠে একই রকম ধারাবাহিক থাকলেও মাঠের বাইরে সময়টা ভাল যাচ্ছিল না তাঁর। ধর্ষণের অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু বছরের শেষে তাঁর ব্যক্তি জীবনেও ঝলমলে রোদ এসেছে। প্রেমিকা জর্জিনার সঙ্গে আঙটি বদলটা সেরেই ফেলেছেন তিনি। দুজনকে মাঝে মাঝেই ইতালির বিভিন্ন চার্চে দেখা যাচ্ছে বিবাহের উপযুক্ত জায়গার সন্ধান করতে।

জুড়ে গেলেন তীরন্দাজ জুটি
১১ ডিসেম্বর প্রথা বিশেষ পুজো করে আঙটি বদল সেড়ে নিয়েছেন ভারতের দুই তীরন্দাজ ঝাড়খণ্ডের দীপিকা কুমারী ও কলকাতার ছেলে অতনু দাস-ও। তবে ২০১৯ সালে তাঁরা দুজনেই একের পর এক টুর্নামেন্টে ব্যস্ত থাকবেন। তার উপর অলিম্পিকের প্রস্তুতিও রয়েছে। কাজেই আগামী বছরের নভেম্বর মাসে সম্ভবত তাঁরা বিয়ে করবেন।

ফুটবল পরিবারের এক বছর
২০১৭ সালের ৪ ডিসেম্বর প্রখ্য়াত প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যর কন্য়া সোনম ভট্টাচার্যকে বিবাহ করেছিলেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি। এই বছর তাঁরা বেলুন দিয়ে 'কিপি-আপিস' খেলে প্রথম বিবাহ বার্ষিকী পালন করেন। পরের বছর একই খেলা ফুটবল দিয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন সুনীল।

স্বপ্ন-বিবাহের একবছর
টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় ছিলেন বিরাট কোহলি। ১১ ডিসেম্বর তাঁদের বিবাহিত জীবনের এক বছরটা উদযাপন করতে সেখানে চলে আসেন অনুষ্কা শর্মাও। তার সঙ্গে জুড়ে গিয়েছিল অ্যাডিলেড টেস্ট জয়ের আনন্দও। বিরুষ্কা তাঁদের বিবাহের অপ্রকাশিত কিছু ছবি ও ভিডিও ভক্তদের জন্য শেয়ার করেন। একে অপরের প্রতি রোমান্টিক বার্তাও দেন।
(২, ৩, ৪, ৫, ৬ নং ছবি সৌ. - ফেসবুক)












Click it and Unblock the Notifications