বিশ্বকাপের মধ্যে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, অনিশ্চিত দেশের অন্যতম সেরা মিডফিল্ডার
বিশ্বকাপের মধ্যে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, অনিশ্চিত দেশের অন্যতম সেরা মিডফিল্ডার
হকি বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে ভারত খেলতে নামবে পুলের শেষ ম্যাচ। এই ম্যাচে বড় ব্যবধানে জয় প্রয়োজন ভারতের গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য। কিন্তু ভুবনেশ্বরে গুরুত্বপূর্ণ ম্যাচে আগের চিন্তার ছাপ ভারতীয় টিম ম্যানেজমেন্টের মধ্যে। মঙ্গলবার এমআরআই হবে ভারতীয় হকি খেলোয়াড় হার্দিক সিং-এর। ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক সিং পুলের দ্বিতীয় ম্যাচে।

হকি ইন্ডিয়ার প্রকাশ থেকে বিবৃতিতে বলা হয়েছে, "এমআরআই-এর রিপোর্টের উপর নির্ভর করেই ওয়েলস ম্যাচে হার্দিক সিং খেলতে পারবেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে হকি ইন্ডিয়া। এই মুহূর্তে এফআইএইচ-এর কাছে কোনও পরিবর্ত খেলোয়াড়ের জন্য আবেদন করা হয়নি।"
২৪ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। স্পেনের বিরুদ্ধে একটি দুর্দান্ত সোলো গোল করেছে হার্দিক প্রথম ম্যাচে। বিরসা মুণ্ডা স্টেডিয়ামে ভারত ওই ম্যাচে ২-০ গোলে জেতে। এই মুহূর্তে পুল ডি -এর দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। ইংল্যান্ডের সঙ্গে পয়েন্টের কোনও ব্যবধান না থাকলেও গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ওয়েলসকে ৫-০ গোলে ইংল্যান্ড পরাজিত করেছিল।
বৃহস্পতিবার পুলের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং স্পেন। স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ড জিততে পারলে ভারতকে অত্যন্ত বড় ব্যবধানে জিততে হবে কোয়ার্টার ফাইনালে সরাসরি পৌঁছনোর জন্য। কারণ ইতিমধ্যেই ভারতের সঙ্গে ইংল্যান্ডের গোল পার্থক্য +৩। সেক্ষেত্রে ইংল্যান্ড জিতলে ৪ বা তার বেশি গোলে ভারতকে জিততে হবে প্রথম স্থানে উঠে আসার জন্য। ভারত এবং ইংল্যান্ড উভয় দলই গ্রুপ শীর্ষে হয়ে পরবর্তী রাউন্ডে যেতে চায় যাতে ক্রসওভার খেলতে না হয় তাদের। প্রথম স্থানে শেষ করা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করা দল ক্রসওভার ম্যাচ খেলবে এবং এই ম্যাচের জয়ী দল পৌংছে যাবে শেষ আটে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications