এফসি গোয়া দলে যোগ দিলেন তিন ব্রাজিলিয়ান তারকা
পানাজি, ৬ সেপ্টেম্বর : ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হতে এখনও অনেকটাই সময় বাকি। এর মধ্যে প্রতিটি দল খোলোয়ার নির্বাচনের কাজটি সেরে ফেলতে চাইছেন। এফসি গোয়া দলের তরফে আগেই জানোনে হয়েছিল এবারে সিজনে দলে কয়েকজন ব্রাজিলিয়ান তারকাকে নেওয়া হতে পারে। [জয়ের প্রত্যয়ে লুসিওকে আবারও দলে নিল এফসি গোয়া]
সেই মতোই তিনজন ব্রাজিলিয়ান খেলোয়ারকে দলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যাদের দলে নেওয়া হয়েছে তাঁরা হলেন ডিফেন্ডার রাফায়েল দুমাস, মিডফিল্ডার রিচারলিসন, এবং ত্রিনদাদে গনক্লেভস। [নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে যোগ দিলেন এমিলিয়ানো আলফারো ও ফেবিও নেভস ফ্লোরেনটিনো]

কোচ জিকো এই তিনজন খেলোয়ার এফসি গোয়া দলে যোগ দেওয়ায় বেশ খুশি হয়েছেন। কয়েকদিন আগেই আর এক ব্রাজিলিয়ান তারকা লুসিও কে দলে নিয়েছে এফসি গোয়া। নতুন করে যে তিন জনকে দলে নেওয়া হয়েছে তাঁরা প্রত্যেকেই ব্রাজিলের জুনিয়র ফুটবল টিমে খেলেছেন। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় যথেষ্ট পারদর্শী বলে জানান দলের কোচ। [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]
বিপক্ষে দলগুলিও মন করছে এই তিনজন নতুন খেলোয়ার, কোচ জিকোর সম্পদ হয়ে উঠতে পারে। এখনও পর্যন্ত এফসি গোয়া দলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। আইএসএল চলাকালীন সময়েই বোঝা যাবে যে সিদ্ধান্ত এখন নেওয়া হচ্ছে তা কতখানি ঠিক বা ভুল। [নর্থ ইস্ট ইউনাইটেড এফসির নতুন সহকারী কোচের দায়িত্বে এলেন ফ্রান্সিসকো ব্রুতো দ্য কোস্তা]












Click it and Unblock the Notifications