মোহনবাগান-ইস্টবেঙ্গল হকি ডার্বি ঘিরে তুমুল অশান্তি, ইটবৃষ্টিতে জখম সাংবাদিকরা
২২ বছর পর ময়দানে কলকাতা হকি ডার্বি ছিল। তাতেই ধুন্ধুমার পরিস্থিতি। ম্যাচ অসমাপ্ত রাখতে হয়। ইটবৃষ্টিতে আহত সাংবাদিকরাও।
২২ বছর ময়দানে হকির কলকাতা ডার্বিতে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি ছিল মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠে। তুমুল অশান্তিতে প্রথমার্ধের শেষেই বন্ধ করতে হলো ম্যাচটি। খেলা বন্ধের সময় ১-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান। দপুই পক্ষের সমর্থকদের মধ্যে গোলমাল বাঁধে, ইটবৃষ্টিতে আহত হন কয়েকজন সাংবাদিক।

শনিবার আইএলএলে চলতি মরশুমের শেষ কলকাতা ডার্বি রয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এটিকে মোহনবাগান প্লে-অফে পৌঁছে গেলেও পারেনি ইস্টবেঙ্গল। তার আগে হকি ডার্বি নিয়ে দুই প্রধানের সমর্থকদের মধ্যেই আগ্রহ ছিল ভালোই। ১২ মিনিটে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন নীতীশ নিউপেন। তিনি এই মরশুমেই ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে গিয়েছেন।
East Bengal officials threw chair when Mohun Bagan supporters asked them to refund money they took for the last iLeague game. pic.twitter.com/YGrwd6iuUG
— Mohun Bagan (@mohunbaganclub) February 19, 2023
ম্যাচ দেখতে হাজির ছিলেন দেবব্রত সরকার-সহ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তারা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত-সহ অন্য কর্তারাও হাজির ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, খেলার বয়স যতই বাড়তে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনা। এরই মধ্যে মোহনবাগানের গ্যালারি থেকে ইস্টবেঙ্গলের কর্তাদের উদ্দেশে কটাক্ষ করা হয়। ২০২০ সালে মার্চে কোভিডের কারণে ইস্টবেঙ্গল-মোহনবাগানের আই লিগ ডার্বি স্থগিত হয়েছিল। কিন্তু মোহনবাগান সমর্থকদের দাবি, প্রতিশ্রুতি দিলেও সেই ডার্বির টিকিটের টাকা ইস্টবেঙ্গল ফেরায়নি। লাল হলুদ কর্তাদের কাছে সেই টিকিটের অর্থ ফেরতের দাবি জানান সবুজ মেরুন সমর্থকরা।
কটাক্ষের পাল্টা জবাব দিতে থাকেন ইস্টবেঙ্গল সমর্থকরাও। মোহনবাগানের দাবি, তাদের সমর্থকদের দিকে চেয়ার ছোড়া শুরু করেন লাল হলুদ কর্মকর্তা ও সমর্থকরা। এরই মধ্যে গেট খুলে মাঠে ঢুকে পড়েন দুই দলের সমর্থকরা, চলতে থাকে হাতাহাতি। গ্যালারি থেকে ইটবৃষ্টি শুরু হয় আচমকাই। এতে কয়েকজন সাংবাদিক আহত হন, দুজনের মাথা ফেটে যায়। তখন মাঠে হাতে গোনা ঘোড়সওয়ার পুলিশ ছিলেন। তাঁরা পরিস্থিতি সামলাতে পারছিলেন না। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
এরপর সমর্থকদের বের করে দিয়ে খেলা শুরুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বাতিস্তম্ভের সব আলো না জ্বলায় খেলা শুরু করা যায়নি। জানা যাচ্ছে, খেলা যেখানে স্থগিত রয়েছে সেখান থেকেই অন্য কোনও দিনে ম্যাচটি শুরু হবে। হকি বেঙ্গলের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্য়ায় বলেন, ময়দান থানা ও লালবাজারকে ম্যাচের কথা জানানো হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পুলিশ মাঠে ছিল না। কলকাতা পুলিশের ডিসিপি সাউথ আকাশ মাঘারিয়া বলেন, পুলিশকর্মী পর্যাপ্ত সংখ্যাতেই ছিলেন। কিন্তু রেড রোডের ধারের গ্যালারিতে দর্শকদের বসার কথা ছিল না। হকি ডার্বি ঘিরে যে অশান্তি হলো তাতে ব্যথিত অলিম্পিয়ান গুরবক্স সিং।












Click it and Unblock the Notifications